Sobar Desh | সবার দেশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০৪:১০, ৩০ মে ২০২৫

ইবি হলের ছুটি কমানোর দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ইবি হলের ছুটি কমানোর দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
ছবি: সবার দেশ

আবাসিক হলের অতিরিক্ত ছুটি কমিয়ে যৌক্তিক ছুটি ঘোষণা করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু হয়।

ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইবির সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী বলেন, প্রভোস্ট কাউসিলের সভাপতি আগে থেকেই আমাদেরকে আশ্বাস করেছিলেন হল খোলা রাখার ব্যাপারে। কিন্তু পরবর্তীতে তারা পুরোপুরি শিক্ষার্থীদের কথা চিন্তা না করে অযৌক্তিকভাবে অতিরিক্ত ছুটি ঘোষণা করে। আমরা চাই অতিরিক্ত ছুটি কমিয়ে যৌক্তিক ছুটি ঘোষণা করা হোক।

সমাজকল্যাণ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বাধন বিশ্বাস স্পর্শ বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ২ থেকে ৩ দিন হল বন্ধ থাকে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ও হল সমপরিমাণ বন্ধ দেয়া হয়। অন্যান্য ছাত্র সংগঠনগুলোও ৫ থেকে ৭ দিন ছুটি চাইলেও প্রশাসন কাদের ইন্ধনে এতোদিনের অযৌক্তিক ছুটি দিলো তা জানা নেই। এ ছুটি অন্যান্য ধর্মাবলম্বীদের জন্যও অত্যন্ত অস্বস্তিকর।

এ বিষয়ে জানতে চাইলে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ড. আব্দুল গফুর গাজি বলেন, শিক্ষার্থীদের এ কর্মসূচির বিষয়ে আমি অবগত নই। প্রভোস্ট কাউন্সিলের সবার সম্মতির ভিত্তিতে হল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষার্থীদের নিয়েই তো আমাদের ব্যবসা, তারাই আমাদের মূল স্টেকহোল্ডার। 

তিনি আরো বলেন, ভবিষ্যতে যদি উদ্বুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে আমরা প্রভোস্ট কাউন্সিল আবার আলোচনায় বসবো। আমাদের শিক্ষার্থীরা যদি থাকতে চায়, তাহলে তো আমাদের রাখতে অসুবিধা নাই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার