Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪২, ১৪ জানুয়ারি ২০২৫

আপডেট: ০০:৪৩, ১৪ জানুয়ারি ২০২৫

টানা ৩৫ ঘণ্টা অনশনের পর দুটি মেনে নেয়া হয়েছে 

জবি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার

জবি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মন্ত্রণালয় থেকে লিখিত অঙ্গীকার পাওয়ার পর তাদের টানা ৩৫ ঘণ্টার অনশন প্রত্যাহার করে নেন। সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে একেএম রাকিব এ ঘোষণা দেন। 

তিনি জানান, মন্ত্রণালয় থেকে তাদের দাবির মধ্যে দুটি মেনে নেয়া হয়েছে। একটি বিষয় যাচাই করে সিদ্ধান্ত নেয়া হবে। তারা জানিয়েছেন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি স্বাক্ষর হবে। বাণী ভবন ও ডা. হাবিবুর রহমান হলে অস্থায়ী স্টিল বেজড ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। ৭০ শতাংশ শিক্ষার্থীদের ভাতা দেয়ার বিষয়ে যাচাই করে সিদ্ধান্ত নেয়া হবে। 

এমন অঙ্গীকারের পর শিক্ষার্থীরা তাদের অনশন প্রত্যাহার করেন। তবে, বুধবারের (১৫ জানুয়ারি) মিটিংয়ের আগে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং ভিসি অধ্যাপক ড. রেজাউল করিম শিক্ষার্থীদের আন্দোলনের ফলস্বরূপ কার্যক্রম দ্রুত এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন। তারা আশা প্রকাশ করেন যে, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ ত্বরান্বিত হবে এবং অন্যান্য দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 

এর আগে, রোববার সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা অনশন শুরু করেন এবং এর মধ্যে ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ