Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৬, ২৪ জানুয়ারি ২০২৫

আপডেট: ০১:৩৮, ২৪ জানুয়ারি ২০২৫

বিদ্যুৎ প্রকল্পে অতিরিক্ত ৩ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বিদ্যুৎ প্রকল্পে অতিরিক্ত ৩ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
ফাইল ছবি

একটি বিদ্যুৎ প্রকল্পে অতিরিক্ত অর্থায়নের জন্য বাংলাদেশকে তিন কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি ‘এনহান্সমেন্ট অ্যান্ড স্ট্রেংদেনিং অব পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ক ইন ইস্টার্ন রিজিয়ন’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করছে। এ প্রকল্পের জন্যই বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অতিরিক্ত অর্থায়নের চুক্তিটি সই হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন চুক্তিতে সই করেন।

আলোচ্য প্রকল্পের মাধ্যমে বৃহত্তর কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী অঞ্চলে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ প্রকল্পের মূল ঋণচুক্তিটি হয়েছিল ২০১৮ সালের ১০ এপ্রিলে। বিশ্বব্যাংকের স্কেল-আপ ফ্যাসিলিটির তহবিল থেকে ৪৫ কোটি ডলারের বেশি (৩৬৪২.৪৮ কোটি টাকা) ঋণসহায়তা দিতে এ চুক্তি করা হয়।

পরে কোভিড-১৯ চলাকালীন কোভিড সংশ্লিষ্ট প্রকল্পে ব্যবহারের লক্ষ্যে প্রকল্পের মূল অর্থায়ন থেকে ৫ কোটি ডলার প্রত্যাহার করা হয়। বর্তমানে প্রকল্পটির সফলভাবে সম্পন্ন করতে ২ কোটি ২৯ লাখ এসডিআর বা সমপরিমাণ ৩ কোটি ডলার অতিরিক্ত প্রয়োজন হওয়ায় বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ঋণসহায়তা নেয়া হচ্ছে।

এ অর্থ পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ আগামী ৩০ বছরে পরিশোধ করতে হবে। এ ঋণের সুদের হার ১.২৫ শতাংশ এবং সার্ভিস চার্জ ০.৭৫ শতাংশ। এ ছাড়া অনুত্তোলিত তহবিলের ওপর সর্বোচ্চ ০.৫০ শতাংশ কমিটমেন্ট চার্জ থাকলেও আগের বছরের ন্যায় বিশ্বব্যাংক বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক এ অর্থবছরে কোনো কমিটমেন্ট ফি দিতে হবে না।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের