Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৮, ৭ এপ্রিল ২০২৬

আপডেট: ১৩:০০, ৭ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটেও জ্বালানিতে স্বস্তি

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানিমন্ত্রী

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানিমন্ত্রী
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যেও দেশে জ্বালানি তেলের কোনও সংকট নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং এর মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, দেশে বর্তমানে প্রায় ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন ডিজেল মজুদ রয়েছে। এছাড়া অকটেনের মজুদ রয়েছে প্রায় ১০ হাজার ৫০০ টন এবং পেট্রলের মজুদ ১৬ হাজার টন।

মন্ত্রী আরও বলেন, এপ্রিল মাসজুড়ে নতুন করে জ্বালানি আমদানি অব্যাহত থাকবে, ফলে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।

অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে সরকারের তৎপরতার কথাও তুলে ধরেন তিনি। জানান, গত ৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে মোট ৩৪২টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে প্রায় ৪০ লাখ ৪৮ হাজার ৪৫৬ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন <<>> তেল সংকটে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি সেবা বন্ধের শঙ্কা

জ্বালানি তেলের মূল্য নিয়ে সংসদে তিনি বলেন, গত মাসে সরকার দাম বাড়ায়নি। তবে মে মাসের জন্য নতুন মূল্য নির্ধারণের কাজ চলছে। মন্ত্রিপরিষদের সঙ্গে আলোচনা করে প্রয়োজন মনে হলে তবেই দাম সমন্বয় করা হবে।

সব মিলিয়ে সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেন জ্বালানিমন্ত্রী।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী