দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যেও দেশে জ্বালানি তেলের কোনও সংকট নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং এর মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি।