Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪০, ১৯ মার্চ ২০২৫

রূপপুর বিদ্যুৎকেন্দ্র হাইড্রোলিক প্রেসার টেস্ট সফল

রূপপুর বিদ্যুৎকেন্দ্র হাইড্রোলিক প্রেসার টেস্ট সফল
ছবি: সবার দেশ

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের প্রাইমারি সার্কিট ব্যবস্থা এবং ইকুইপমেন্টের দৃঢ়তা নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি ২৪ দশমিক ৫ এমপিএ চাপে হাইড্রোলিক টেস্ট সম্পন্ন করা হয়েছে। পরবর্তী পর্যায়ে ইউনিটের রিয়্যাক্টরে ‘হট রান’ পরিচালনা করা হবে।

বুধবার (১৯ মার্চ) বিকেলে রসাটম এর প্রকৌশল শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইড্রোলিক প্রেসার টেস্ট কয়েক ধাপে সম্পন্ন হয়েছে। যেমন প্রাথমিক প্রস্তুতি, প্রাইমারি সার্কিটে পানি ভর্তি করা, প্রয়োজনীয় চাপ ও তাপমাত্রা অর্জন ইত্যাদি। হাইড্রোলিক টেস্ট চলাকালে বিভিন্ন প্যারামিটারের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার জন্য একটি অটোমেটেড প্রসেস কনট্রোল সিস্টেম ব্যবহার করা হয়। বিশেষজ্ঞরা ইকুইপমেন্টগুলোর অবস্থা পরিপূর্ণভাবে মনিটর করেন এবং নকশা অনুযায়ী ও আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা অনুযায়ী বিভিন্ন ইন্ডিকেটর পর্যালোচনা করেন।

এতমস্ত্রয় এক্সপোর্টের ভাইস-প্রেসিডেন্ট বাংলাদেশ প্রকল্পের পরিচালক আলেক্সি দেইরী এ প্রসঙ্গে বলেন, রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে হাইড্রোলিক টেস্ট সম্পন্ন হওয়ার মাধ্যমে আমাদের প্রকল্পের উচ্চ গুণগত মান এবং নিরাপত্তা মান নিশ্চিত হয়েছে। এ ধাপটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পরবর্তীতে রিয়্যাক্টরের হট রান করার সুযোগ উন্মুক্ত করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভবিষ্যৎ দশকগুলোতে বাংলাদেশের বিদ্যুৎ খাতে রূপপুর প্রকল্প একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মিত হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটিতে প্রতিটি ১,২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দু’টি পাওয়ার ইউনিট থাকছে। ইউনিটগুলোতে স্থাপিত হয়েছে ৩+ প্রজন্মের ভিভিইআর রিয়্যাক্টর। যত শীঘ্র সম্ভব জ্বালানী লোডিং এবং তৎপরবর্তী স্টার্টআপের জন্য প্রথম ইউনিটের প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। রূপপুর প্রকল্পের জেনারেল ডিজাইনার এবং কনট্রাকটর হিসেবে দায়িত্ব পালন করছে রসাটম প্রকৌশল শাখা।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের