হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।
তবে তাকে আটকের কারণ, কোন মামলায় আটক করা হয়েছে এবং আটকের পর তাকে কোথায় নেয়া হয়েছে—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকেও বিস্তারিত বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
সবার দেশ/এমকেজে




























