Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২:৫২, ৬ ফেব্রুয়ারি ২০২৫

নায়ককে ‘বাবু সোনা’ ডাকবেন শ্রাবন্তী

নায়ককে ‘বাবু সোনা’ ডাকবেন শ্রাবন্তী
ছবি: ইন্টারনেট

বিদেশে প্রেম করছেন টলিউড তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও জিতু কমল। গত বছর এমন খবরে বেশ শোরগোল পড়ে যায় টলিপাড়ায়। পরে জানা যায় পুরো ঘটনাই ছিল নতুন সিনেমার প্রমোশন স্টান্ট। যে সিনেমা নিয়ে এত হৈচৈ তার নাম ‘বাবু সোনা’। অভিনয়ে জিতু ও শ্রাবন্তী। পরিচালনায় অংশুমান প্রত্যুষ।

ভ্যালেন্টাইন্স ডে-তে মুক্তি পেতে চলেছে এ সিনেমা। বহুদিন পর এমন হাসির সিনেমা দেখতে পাবে বাঙালি দর্শক। গল্পে বাবু আর সোনা (শ্রাবন্তী) দুজন লন্ডনে থাকে। সেখানে তারা একটি শিশু কিডন্যাপ করে। এ ঘটনার জেরে আলাপ হয় বাবু এবং সোনার। গল্প বাঁক নেয় এখান থেকেই।

সিনেমার দুটি গান ইতোমধ্যে মুক্তি পেয়েছে। ৪ ফেব্রুয়ারি মুক্তি পায় ‘বাবু সোনা’র ট্রেলার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়িকা। সেখানেই শ্রাবন্তীর কাছে প্রশ্ন, বাবুসোনা নামটাই বড় আদরের। এই নাম দিতে হলে কাকে দিতেন? একগাল হেসে শ্রাবন্তী বললেন, ‘এখন তো জিতুকেই ডাকব’।

শ্রাবন্তীর কাছে আরও প্রশ্ন ছিল, সত্যিই যদি ইন্ডাস্ট্রি থেকে কোনও ব্যক্তিকে অপহরণ করার সুযোগ থাকতো? অভিনেত্রীর উত্তর,‘যদি কিডন্যাপ করতেই হয় তাহলে হয়তো জিতদাকে করতে পারি!’

‘বাবু সোনা’র প্রযোজনায় এসকে মুভিজ। জিতু-শ্রাবন্তী ছাড়া অন্য চরিত্রে দেখা যাবে পায়েল সরকার, অ্যালেকজান্দ্রা টেলর, অত্রি ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্য, সাগ্নিক চট্টোপাধ্যায়কেও।

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ