Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২:৩৩, ১ জানুয়ারি ২০২৫

সোশ্যাল মিডিয়ায অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর পোস্ট

২০২৫ নিয়ে আমি খুবই এক্সাইটেড

২০২৫ নিয়ে আমি খুবই এক্সাইটেড
ছবি: সংগৃহীত

রাত পোহালেই দেয়ালে উঠবে নতুন বছরের ক্যালেন্ডার। নতুন হিসেবে-নিকেশে জীবনের চাকা চলা শুরু হবে। ২০২৪ সালের শেষ দিন আজ (৩১ ডিসেম্বর)। বছরের এ শেষ দিনটায় এসে বিগত বছরের অর্জন আর নতুন বছরের প্রত্যাশার কথা জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায অভিনেত্রী মেহজাবীন চৌধুরী একটি পোস্ট লিখেছেন। যেখানে তিনি লিখেছেন, '২০২৪-এ যাদের সঙ্গে দেখা হয়েছে, কাজ হয়েছে, বা যারা আমার জীবনে কোনোভাবে জায়গা করে নিয়েছেন, সবাইকে একটা বড় ধন্যবাদ জানাতে চাই। সত্যি বলতে, আমার চারপাশে এত স্পস্ট মানুষ ছিল যারা আমার কঠিন সময়গুলো সহজ করেছে। যাদের সঙ্গে কাজ করেছি, তারাও আমাকে এতটা সহজ বানিয়েছে যে আমি নিজের মতো করে কাজ করতে পেরেছি আর আরও ভালোভাবে কাজটা করতে পেরেছি।

তিনি আরও লিখেছেন, আমি সত্যিই ভাগ্যবান যে প্রিয় মালতী এবং সাবা সিনেমাগুলোর মাধ্যমে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে, যেমন টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, আল্টারনেটিভা ফিল্ম ফেস্টিভ্যাল এবং রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। প্রতিবার যখন আমার সিনেমার নামের সঙ্গে বাংলাদেশ বলে ঘোষণা করা হয়েছে, আমার হৃদয় গর্বে ভরে উঠেছে। 

মেহজাবীন বলেন, আমার পরিবারকে নিয়ে বলতে গেলে, তাদের জন্যও আমি খুব গর্বিত। তারা সবসময় আমাকে বুঝেছে, সাপোর্ট করেছে, যদিও আমি ঠিকমতো সময় দিতে পারিনি। তবুও তারা সবসময় আমার পাশে ছিল, আর আমি তাদের সঙ্গেই ছিলাম, অন্তত মন থেকে। তবে আশা করছি, আগামী বছর আমি আরও বেশি সময় বের করার চেষ্টা করব পরিবারের জন্য।

দর্শকদের কাছে ধন্যবাদজানিয়ে মেহজাবীন লেখেন, আপনারা এ বছর আমার কাজকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, তা সত্যিই আমি অবাক হয়েছি। একজন অভিনেতা হিসেবে এ বছরটা সত্যিই অসাধারণ ছিল, আর আমি এর থেকে বেশি কিছু চাইতেও পারতাম না।

নতুন বছর নিয়ে লেখেন, ২০২৫ নিয়ে আমি খুব আশাবাদী। চাই আমাদের ইন্ডাস্ট্রি আরও বড় হোক, আরও বেশি কাজের সুযোগ হোক। সিনেমার সংখ্যা যেন এ বছরের তুলনায় দ্বিগুণ হয়। ওটিটিতে আমরা যেন অনেকদূর যেতে পারি আর নাটকের মান যেন আরও ভালো হয়, সুন্দর সুন্দর গল্প যেন আরও বেশি উঠে আসে।

আরেকটা জিনিস নিয়ে আমি খুব খুশি—মালাইকা। আমার ছোট বোনের প্রথম টিভিসি আর প্রথম নাটকের জন্য আপনারা যেভাবে তাকে ভালোবাসা দিয়েছেন আর গ্রহণ করেছেন, তা আমাদের পুরো পরিবারের জন্য অনেক বড় ব্যাপার। তার জন্য আপনাদের এ ভালোবাসা দেখে আমি সত্যিই অভিভূত।

শেষে একটা কথা বলি, আমরা সবাই যেন এ দেশের দায়িত্বশীল নাগরিক হই। এমন কিছু করা থেকে বিরত থাকি যা আমাদের আশেপাশের মানুষ, প্রাণী বা পরিবেশের ক্ষতি করতে পারে। আমরা জানি আতোষবাজির কী কী সমস্যা, আর এটা জীবজগতের ওপর কীভাবে প্রভাব ফেলে। তাই এ কাজগুলো না করে দায়িত্বশীল থাকি।

জীবনটা উপভোগ করি, আমাদের প্রিয়জনদের সঙ্গে সময় কাটাই, আর নতুন দিনের স্বপ্ন দেখি।

সবার দেশ/এফএ

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

আমাকে ভেঙে ফেলা এতো সহজ নয়: বাঁধন
আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের কোনও তথ্য নেই: ভারত
স্ত্রীকে মেয়ে-ভাতিজি সাজিয়ে বিয়ে, দম্পতি গ্রেফতার
আওয়ামী লীগ ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম
ব্যালন ডি’অরের তালিকায় মেসি, নেই রোনালদো
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির শপথ নিলেন ড. খলিল
নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক, দাবি ইরানের
রূপপুর প্রকল্পে আগুন, ৪০ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট
আ.লীগ প্রশ্নে সরকারি-বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ইতালিতে বাঁধনের ওপর হামলাকারী জঙ্গিদের পরিচয় শনাক্ত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা
বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার ভোজের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর
আমিই বিশ্বের সেরা ফুটবলার: এমবাপ্পে
পাসুরির বিশ্বজয়, ইউটিউবে বিলিয়ন ভিউ