Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৪, ২১ অক্টোবর ২০২৬

কণ্ঠ বদলে গেছে সেলেনা গোমেজের, কারণ জানালেন শিল্পী

কণ্ঠ বদলে গেছে সেলেনা গোমেজের, কারণ জানালেন শিল্পী
ছবি: সংগৃহীত

নিকোটিনযুক্ত ভেপ ব্যবহারের কারণে নিজের কণ্ঠস্বরের পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ। সম্প্রতি নিকোটিনের ব্যবহার ছেড়ে দেয়ার কথাও জানিয়েছেন ৩৪ বছর বয়সী এ তারকা।

রোববার (১৮ অক্টোবর) ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে সেলেনা বলেন, অতিরিক্ত নিকোটিন ভেপ ব্যবহারের কারণে তার কণ্ঠস্বর বদলে গেছে। যারা নতুন করে ভেপ ব্যবহারের কথা ভাবছেন, তাদের এ অভ্যাস থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি।

সেলেনা বলেন, নিকোটিন ছেড়ে দেওয়া খুব কঠিন। তবে তিনি এটি ছেড়ে দিতে পেরে খুশি এবং ভবিষ্যতেও এ অভ্যাস থেকে দূরে থাকতে চান। তার ভাষ্য, ভেপ ব্যবহারের কারণে কণ্ঠস্বরের যে পরিবর্তন হয়েছে, তা নিয়ে তিনি এখন আর কিছু করতে পারবেন না।

দীর্ঘদিন ধরে সেলেনার কণ্ঠস্বরের পরিবর্তন নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা চলছে। বয়স বাড়ার সঙ্গে কণ্ঠস্বর গভীর হওয়া স্বাভাবিক হলেও, এ পরিবর্তনের পেছনে অন্য কারণও থাকতে পারে। এর আগে সেলেনা ইঙ্গিত দিয়েছিলেন, তার দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ লুপাস স্বরযন্ত্রে প্রভাব ফেলছে।

২০১৭ সালে লুপাসের জটিলতায় সেলেনার বন্ধু ফ্রান্সিয়া রাইসা তাকে একটি কিডনি দান করেন। ২০২২ সালে প্রকাশিত তথ্যচিত্র ‘সেলেনা গোমেজ: মাই মাইন্ড অ্যান্ড মি’তে তিনি জানান, রোগটির চিকিৎসায় তাকে কেমোথেরাপিও নিতে হয়েছিল।

এদিকে, ভেপিংয়ের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে প্রমাণ পাওয়া গেলেও দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে এখনো গবেষণা চলছে। সেলেনার অভিজ্ঞতা ভেপ ব্যবহারের ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সবার দেশ/এফও 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

কণ্ঠ বদলে গেছে সেলেনা গোমেজের, কারণ জানালেন শিল্পী
৩৩ গোলের দাপটে মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ
কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্তি, দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি
প্যারিসে ২৩ মণ্ডপে দুর্গোৎসব, সম্প্রীতির মিলনমেলা
মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, আজ বিসর্জনে শেষ দুর্গোৎসব
কৃষক কার্ডে জানা যাবে বৃষ্টির আগাম পূর্বাভাস: প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ‘তেলের বিনিময়ে নিরাপত্তা’ নীতি ত্যাগ করছে যুক্তরাষ্ট্র!
বিরোধীদের ওপর গোয়েন্দাগিরির বার্তা বিপজ্জনক: হাসনাত
জামিনে বেরিয়ে নিউগিনি আবাসন প্রকল্পের মালিককে হত্যার হুমকি
ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো, কাজ নেগেটিভ নয়: জামায়াত আমির
সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে অস্থিরতা তৈরি করছে: প্রধানমন্ত্রী
ভাড়া বাসায় মাদকের আসর, প্রত্যাহার অতিরিক্ত ডিআইজি জহির
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ দেশের সন্তান: প্রধানমন্ত্রী
ইতালিতে বিক্ষোভে সংঘর্ষ, ১৪১ পুলিশ আহত
রাষ্ট্রপতির বিতর্কিত বক্তব্য প্রত্যাহার ও ব্যাখ্যা দাবি জমিয়তের
শৈশবের পূজার স্মৃতি আজও অমলিন মন্দিরার
ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ সেনা
কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি, লুটের শিকার ৬০ যানবাহন
যশোর ডাক্তারের প্রেসক্রিপশন যেন দুর্বোধ্য ধাঁধা!
শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ
কবি ফররুখ আহমদের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
লাইভে প্রার্থনার সময় ক্রুশ ভেঙে যাজকের মৃত্যু
ইশরাকের স্ত্রীর রহস্যজনক পোস্ট, উদ্ধৃতি মার্টিন লুথার কিংয়ের
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় দেশবাসী: নাহিদ ইসলাম
বনানী থেকে ফের গ্রেফতার দিলীপ আগারওয়ালা