Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:০২, ১০ আগস্ট ২০২৫

তিশাকে শাওনের খোলা চিঠি: ‘নাটক কম করো পিও’

তিশাকে শাওনের খোলা চিঠি: ‘নাটক কম করো পিও’
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন এবার সরাসরি সমালোচনা করলেন ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করা নুসরাত ইমরোজ তিশাকে।

রোববার নিজের ফেসবুক পেজে তিশার একটি ভিডিও শেয়ার করে শাওন লেখেন, এ মেয়েটাকে ছোটবেলা থেকে চিনি। নতুন কুঁড়িতে আমার ছোটবোনের সঙ্গে একই ব্যাচে ছিল, একই গানের শিক্ষকের কাছে তালিম নিয়েছে। আমার বোন আমাকে আপুনি ডাকে—এ চটপটে মেয়েটাও আমাকে আপুনি ডাকত। আমি তাকেও বোনের মতোই দেখতাম।

শাওন আরও জানান, ১৯৯৬ সালের জাতীয় সংসদে তার মায়ের সহকর্মী এমপি শাহিন মনোয়ারা হক ছিলেন তিশার আত্মীয়। সে সময় বিভিন্ন অনুষ্ঠানে তিশার সঙ্গে তার দেখা হতো। পরে নিজের পরিচালনায় ‘একলা পাখী’ ধারাবাহিকে তিশাকে অভিনয়ের সুযোগ দেন তিনি। সেই সময় এফডিসিতে দেখেছেন, তিশা তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে “ইনু মামা” ডেকে বিভিন্ন আবদার করতেন, আর ইনুও তাকে স্নেহ করতেন।

তবে ‘মুজিব’ সিনেমাটি দেখা হয়নি জানিয়ে শাওন লিখেছেন, দেখার ইচ্ছেও নেই। বাস্তব জীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম, শখ মিটে গেছে। পোস্টের শেষে হ্যাশট্যাগ দিয়ে তিশাকে উদ্দেশ করে শাওনের মন্তব্য—“নাটক কম করো পিও।”

উল্লেখ্য, শ্যাম বেনেগালের পরিচালনায় ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ এবং ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় ছিলেন তিশা। ছবিটি মুক্তির পর, বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর তিশাকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়।


সবার দেশ/এফও

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ