Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:৩৬, ৭ ফেব্রুয়ারি ২০২৬

নেটফ্লিক্সের সিনেমায় দেখা যাবে ব্ল্যাকপিঙ্কের লিসাকে

নেটফ্লিক্সের সিনেমায় দেখা যাবে ব্ল্যাকপিঙ্কের লিসাকে
ছবি: সংগৃহীত

ব্ল্যাকপিঙ্কের তারকা লিসা নেটফ্লিক্সের রোমান্টিক কমেডি সিনেমায় অভিনয় ও নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’–এর তৃতীয় মৌসুমে অভিনয় করে আলোচনায় এসেছেন এবং এ সিরিজ দিয়েই অভিনয়ে অভিষেক হয় তার।

সিনেমাটির প্রযোজনা করছে মিডল চাইল্ড প্রোডাকশন, ডেভিড বার্নাডের নেতৃত্বে, যিনি ‘দ্য হোয়াইট লোটাস’–এর প্রযোজনাতেও যুক্ত ছিলেন। যদিও সিনেমার নাম ও গল্পের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি, তবে একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, জুলিয়া রবার্টস ও হিউ গ্রান্টের ক্ল্যাসিক রোমান্টিক কমেডি ‘নটিং হিল’ থেকে অনুপ্রেরণা নিয়ে সিনেমার কাহিনী নির্মাণ করা হচ্ছে। চিত্রনাট্য লিখেছেন ‘সেট ইট আপ’–এর লেখক কেটি সিলভারম্যান।

লিসা সম্প্রতি নেটফ্লিক্সের ‘এক্সট্র্যাকশন’ ইউনিভার্সের একটি সিনেমাতেও অভিনয় করেছেন। ১৩ বছর বয়সে থাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়ায় আসা লিসা ২০১৬ সালে কোরিয়ান ব্যান্ড ব্ল্যাকপিঙ্কে যোগ দেন এবং গায়িকা হিসেবে বিশ্বখ্যাতি অর্জন করেন। বর্তমানে তিনি কোরিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন।

দশ বছরের ক্যারিয়ারে লিসা আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। এশিয়া থেকে ইউরোপ—প্রতিটি অঞ্চলে তার বিপুল অনুরাগী রয়েছে। ব্যান্ডের পাশাপাশি একক শিল্পী হিসেবেও চমক দেখিয়েছেন ২৯ বছর বয়সী লিসা। গত বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত তার প্রথম একক পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম ‘অলটার ইগো’ বিলবোর্ড ২০০ তালিকায় সপ্তম স্থানে উঠে এবং বিলবোর্ড টপ অ্যালবাম সেলস চার্টের শীর্ষেও অবস্থান করেছিল।

লিসার নতুন সিনেমা তার একক ও ব্যান্ড ক্যারিয়ার উভয়কে আরও প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান