Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:০০, ২ সেপ্টেম্বর ২০২৬

পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে

পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
ছবি: সংগৃহীত

আসন্ন সিনেমা ‘দায়রা’র ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে পাপারাজ্জিদের ওপর বিরক্তি প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ছবি তোলার সময় আলোকচিত্রীদের বারবার জায়গা পরিবর্তনের অনুরোধে মেজাজ হারিয়ে নিজের হাই হিলের দিকে ইঙ্গিত করে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। অনেকেই কারিনার আচরণের সঙ্গে বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের আচরণের তুলনা করছেন।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সিনেমার পুরো দলের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে ছবি তুলছিলেন কারিনা। এ সময় পাপারাজ্জিরা তাকে কখনও ডানে, আবার কখনো বাঁ দিকে সরে দাঁড়ানোর অনুরোধ করতে থাকেন। একপর্যায়ে এতে দৃশ্যত বিরক্ত হয়ে কারিনা বলেন, ‘কখনও এদিকে, কখনো ওদিকে; হিল পরে আছি তো!’

কারিনার এ মন্তব্যের ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা প্রতিক্রিয়া।

কারিনার আচরণকে কেউ কেউ জয়া বচ্চনের সঙ্গে তুলনা করেছেন। সেলিব্রিটি আলোকচিত্রী ভাইরাল ভায়ানির একটি পোস্টে এক নেটিজেন মন্তব্য করেন, 

ইনি তো জয়া বচ্চনের বোন! আরেকজন লেখেন, আরও একজন জয়া বচ্চন তৈরি হচ্ছেন।

তবে সবাই যে কারিনার পক্ষ নিয়েছেন, তা নয়। কেউ কেউ অভিনেত্রীর এমন আচরণের সমালোচনাও করেছেন। সোশ্যাল মিডিয়ায় একজন মন্তব্য করেন, এগুলো আসলে বয়সের প্রভাব।

এদিকে সাম্প্রতিক সময়ে কারিনা কাপুর খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুঞ্জনও দেখা গেছে। কিছুদিন আগে জিম থেকে বের হওয়ার সময় অভিনেত্রীর একটি ভিডিও ছড়িয়ে পড়লে অনেকে তাকে অন্তঃসত্ত্বা বলে ধারণা করেন। পরে কারিনার দলের পক্ষ থেকে বিষয়টি গুজব বলে নিশ্চিত করা হয়।

কারিনার ননদ সাবা আলি খানও এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ভুল ক্যামেরা অ্যাঙ্গেলের কারণে এমন ধারণা তৈরি হয়েছে।

গুঞ্জনটি নিয়ে কারিনা নিজেও অবশ্য রসিকতার আশ্রয় নেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ব্যক্তির ফুলে থাকা পেটের ছবি শেয়ার করে এর সঙ্গে ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমার ‘চকলেট লাইম জুস’ গানটি যুক্ত করেন। পাশাপাশি হাসির ও পিজার ইমোজি ব্যবহার করেন তিনি। এর মাধ্যমে অভিনেত্রী ইঙ্গিত দেন, অতিরিক্ত খাবার গ্রহণের কারণেই পেটটি এমন দেখাচ্ছিলো।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে রসিকতা করে কারিনা বলেন, তোমরা সত্যিই পাগল করে দিতে পারো!

‘দায়রা’ সিনেমার ট্রেলার উন্মোচন অনুষ্ঠানের ভিডিও ছড়িয়ে পড়ার পর নতুন করে কারিনাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। পাপারাজ্জিদের সঙ্গে তার আচরণ নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় চলছে নানা মন্তব্য ও বিতর্ক।

সূত্র: ফ্রি প্রেস জার্নাল

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ক্ষমার আদর্শের নামে জুলাই ধুয়ে যাওয়ার পথে!
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
পুনর্বহালের সুযোগ নেই ৮,৭৯৬ বিডিআর সদস্যের: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, ৪ নৌকা জব্দ
বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ৪৭ বাংলাদেশি
এনবিআর আন্দোলনে আরও ৩ কর্মকর্তার দণ্ড মওকুফ
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস
বাংলাদেশ-চীন সম্পর্ক: এখনই সময় নতুন উচ্চতায় পৌঁছানোর
চাঁদাবাজির অভিযোগ ১৬ দিনে ১৮ কোটি টাকার
সংসদে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ রুমিনের
হরমুজে মার্কিন ড্রোন-সাবমেরিন জব্দের দাবি ইরানের
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের প্রবাসীরা: হাসনাত
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ