Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৯, ৭ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:৫০, ৭ নভেম্বর ২০২৬

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, সিজেএফডির নিন্দা

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, সিজেএফডির নিন্দা
ছবি: সংগৃহীত

আদালত প্রাঙ্গণে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার ও কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার (সিজেএফডি) সদস্য রবিউল হোসাইন রাজুকে হেনস্তা, অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়ার অভিযোগে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (৬ নভেম্বর) দেয়া এক বিবৃতিতে সিজেএফডির সভাপতি সাঈদ আহমেদ খান ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন জসিম এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রবিউল হোসাইন রাজুকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন চিত্রনায়িকা পরীমনি। ঘটনার ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

এ ছাড়া পরীমনির সঙ্গে থাকা দেহরক্ষীদের মাধ্যমে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছে সিজেএফডি। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংগঠনটির নেতারা।

বিবৃতিতে সিজেএফডির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের হেনস্তা ও হুমকির শিকার হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনও ব্যক্তির সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে অনীহা থাকলে তিনি তা এড়িয়ে যেতে পারেন। কিন্তু পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয়া, অশ্রাব্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি দেখানো কিংবা নিরাপত্তাকর্মীদের দিয়ে শারীরিকভাবে হেনস্তা করার সুযোগ নেই।

তারা আরও বলেন, সাংবাদিক রবিউল হোসাইন রাজুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় সিজেএফডি গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের ক্ষেত্রে নেতিবাচক পরিবেশ তৈরি করে।

সিজেএফডি নেতারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চেয়েছেন তারা।

বিবৃতিতে চিত্রনায়িকা পরীমনিকে সাংবাদিক রবিউল হোসাইন রাজুর সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য দুঃখ প্রকাশের আহ্বানও জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাতকড়া ছাড়া হাসিনার ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গোপালগঞ্জে তাণ্ডব: ধ্বংস হাসপাতাল, বন্ধ বিনামূল্যে চিকিৎসা
যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের
পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেলো ৩ যুবকের, আহত ২
অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা
হাসিনা সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেফতার: বিজিবি
আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে আজ এনসিপির মোটরসাইকেল র‍্যালি
বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে টহল
বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারেন মুসলিমরা
গোপালগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩, আহত ২০
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
বিএনপির মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলা-গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫
কটিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, যুবদল নেতা নিহত
গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান ড. ইউনূসের
ফ্যাসিস্টবিরোধী ঐক্যে পাশে থাকবে এনসিপি: নাহিদ
এনসিপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সংলাপ, জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর