Sobar Desh | সবার দেশ

প্রকাশিত: ০০:৫০, ২২ ডিসেম্বর ২০২৪

শীতে গাড়িতে হিটার চালালে তাপমাত্রা কত রাখবেন?

শীতে গাড়িতে হিটার চালালে তাপমাত্রা কত রাখবেন?
প্রতীকি ছবি

শীতে গাড়ির জানালার কাচ সবসময় বন্ধ রাখেন। তারপরও ঠান্ডা আটকানো যায় না। অনেকেই তাই হিটার চালান। মুশকিল হল, বন্ধ পরিবেশে হিটার সবার সহ্য হয় না। শরীর খারাপ করে। এর কারণ সঠিক তাপমাত্রা না জানা।

শীতকালে গাড়ির হিটারের তাপমাত্রা এমন হওয়া উচিত যেন আরাম লাগে। অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা শুধু অস্বস্তিকর নয়, এর ফলে শরীর খারাপও হতে পারে। তাহলে শীতকালে গাড়ির হিটারের তাপমাত্রা কত রাখা উচিত? চলুন জেনে নেয়া যাক-

বিশেষজ্ঞরা বলেন, সাধারণত গাড়ির হিটারের তাপমাত্রা ২০ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ২২ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখা উচিত। অর্থাৎ ৬৮ ডিগ্রি ফারেনহাইট থেকে ৭২ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে। এ তাপমাত্রায় পরিমিত উষ্ণতা মিলবে। গাড়ির ভেতরের আবহাওয়াও আরামদায়ক থাকবে। সঠিক তাপমাত্রা বজায় রাখারও কিছু কৌশল রয়েছে।

# অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল ব্যবহার করুন। যাদের গাড়িতে এ ফিচার রয়েছে, তারা এটি সেট করে গাড়ির ভেতরের তাপমাত্রা স্থির রাখতে পারেন।

# উইন্ডো ডিফগার ব্যবহার করুন। যদি উইন্ডশিল্ডে কুয়াশা জমে, তাহলে হিটারের সঙ্গে ডিফগার ব্যবহার করতে হবে। এটা গাড়ির ভেতরের এবং বাইরের তাপমাত্রার মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করে।

# সিট হিটার আরামদায়ক হতে পারে। যদি গাড়িতে সিট হিটার থাকে, তাহলে অবশ্যই তা ব্যবহার করা উচিত। এটা শুধু আরামদায়ক তাই নয়, হিটারের তাপমাত্রাও খুব বেশি বাড়ানোর প্রয়োজন পড়বে না।

গাড়িতে যেন তাজা বাতাস ঢুকতে পারে সেদিকে খেয়াল রাখুন। মাঝে মাঝে বাইরের বাতাস ঢোকার জন্য ভেন্টগুলো সামান্য খুলে দিতে হবে। এতে গাড়ির ভেতরের বাতাসও সতেজ থাকবে।

সবার দেশ/এফএস

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি
আলেমদের সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব