Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৪, ২৬ জানুয়ারি ২০২৫

নাচের ক্লাসে তিন শিশুকে হত্যা 

ব্রিটিশ তরুণের ৫২ বছরের কারাদণ্ড

ব্রিটিশ তরুণের ৫২ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে একটি নাচের ক্লাসে তিন শিশু হত্যায় জড়িত এক ব্রিটিশ তরুণকে ৫২ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রায়ের পর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনাটিকে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে আতঙ্কজনক মুহূর্তের একটি হিসেবে উল্লেখ করেন।

জানা গেছে, রায় ঘোষণার আগে অপরাধী অ্যাক্সেল রুডাকুবানা (১৮) তিন মেয়ে শিশুকে হত্যা ও ১০ জনকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ স্বীকার করেন।

গত বছরের জুলাইয়ে সাউথপোর্ট শহরের হার্ট স্ট্রিট টেলর সুইফট ইয়োগা ও নাচের কর্মশালায় এ হামলা হয়। নৃশংস এ ঘটনার পর যুক্তরাজ্যজুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে গ্রেফতার তরুণ সম্পর্কে একটি ভিডিও পোস্ট করেন উগ্র ডানপন্থীদের ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট। ছুরিকাঘাতের ঘটনায় একজন অবৈধ অভিবাসী দায়ী বলে প্রচার করেন তিনি। সেসময় ভিডিওটি ১ কোটি ৫০ লাখ বার দেখা হয়।

দাঙ্গার ঘটনায় মুসলিম কাউন্সিল অব ব্রিটেন জানায়, রুশ একটি সংবাদমাধ্যমের ভুল তথ্যের কারণে অনলাইনে গুজব ছড়িয়ে পড়ে। এর ফলে মুসলিমদের ওপর চড়াও হয় উগ্র ডানপন্থীরা।

মামলার বিচারক জুলিয়ান গুজ বলেন, অ্যাক্সেল রুডাকুবানাকে অন্তত ৫২ বছর কারাভোগ করতে হবে। হামলা চালানোর সময় তার বয়স ১৭ বছর থাকায় আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়নি।

সবার দেশ/এফএ

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন