Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক

প্রকাশিত: ১২:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ থেকে পিছু হটেছে মার্কিন যুদ্ধজাহাজ

হরমুজ থেকে পিছু হটেছে মার্কিন যুদ্ধজাহাজ
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে কৌশলগত হরমুজ প্রণালি থেকে মার্কিন যুদ্ধজাহাজগুলো সরে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন মোহেব্বী এক বিবৃতিতে দাবি করেন, হরমুজ প্রণালির মুখ থেকে মার্কিন যুদ্ধজাহাজগুলো বর্তমানে অন্তত ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

মোহেব্বীর ভাষ্য অনুযায়ী, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি ও এর আশপাশের এলাকায় নিয়মিত ৩০ থেকে ৪০টি মার্কিন যুদ্ধজাহাজ টহল দিত। তবে সাম্প্রতিক সময়ে কৌশলগত এ জলপথে কোনও মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি দেখা যাচ্ছে না বলে দাবি করেন তিনি।

শুধু হরমুজ প্রণালিই নয়, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতেও বর্তমানে কোনও মার্কিন যুদ্ধজাহাজ নেই বলে দাবি করেন আইআরজিসির এ মুখপাত্র।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হুমকিগুলো মূলত নিজেদের একটি দৃশ্যমান পরাজয়কে বিজয় হিসেবে তুলে ধরার প্রচেষ্টা। তার দাবি, দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো প্রয়োজনীয় সক্ষমতা ও সাংগঠনিক কাঠামো মার্কিন সামরিক বাহিনীর নেই।

তবে মার্কিন যুদ্ধজাহাজের অবস্থান সম্পর্কে আইআরজিসির এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস রফতানির বড় একটি অংশ এ জলপথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যায়। ফলে এখানে সামরিক উত্তেজনা তৈরি হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বিশ্ববাজারে তেলের দামের ওপর এর প্রভাব পড়তে পারে।

সূত্র : এএফপি ও জিও নিউজ

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন