Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১১, ২৮ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ ছাড়াই শুরু হলো কলকাতা আন্তর্জাতিক বইমেলা

বাংলাদেশ ছাড়াই শুরু হলো কলকাতা আন্তর্জাতিক বইমেলা
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে বাদ রেখে মঙ্গলবার (২৮ জানুয়ারি) থেকে শুরু হলো আন্তর্জাতিক কলকাতা বইমেলা। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। 

মঙ্গলবার বিকেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জার্মান রাষ্ট্রদূত ফিলিপ আকারমান, সাহিত্যিক আবুল বাশারের উপস্থিতিতে মেলার উদ্বোধন করেন। 

দীর্ঘ ২৫ বছর ধরে বাংলাদেশের প্রকাশকরা কলকাতা বইমেলায় অংশ নিয়ে এসেছে। বইমেলার আকর্ষণ হিসেবে থাকত বাংলাদেশের কোন স্থাপত্যের অনুকরণে তৈরি বিশাল প্যাভিলিয়ন।  পশ্চিমবঙ্গের পাঠকরাও অপেক্ষা করে থাকতেন বাংলাদেশের লেখকদের নতুন নতুন বইয়ের জন্য।

 এ বছর বাংলাদেশের অংশগ্রহণ না হওয়া নিয়ে আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলারস গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় বলেন, অংশগ্রহণের জন্য একটি দেশকে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হয়, এ বছর বাংলাদেশ  তা করেনি। স্বাভাবিকভাবেই আমরা বাংলাদেশের প্রকাশক এবং বই বিক্রেতাদের জন্য জায়গা বরাদ্দ করতে পারিনি। 

কলকাতা বইমেলায় এবছরও ২৫ লক্ষ ক্রেতা ও পাঠকের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। দেশ বিদেশের প্রায় এক হাজার প্রকাশক ও বিক্রেতা মেলায় অংশ নিয়েছেন। এবছর প্রথম বইমেলার নিজস্ব মাসকট হাসো ও হাসু দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে। দেবী সরস্বতীর বাহন হাসতেই মাসকট হিসেবে বেছে নেয়া হয়েছে। 

এবারের বইমলায় মানবাধিকার সংগঠন এপিডিআরকে কোনো স্টল বরাদ্দ দেয়া হয়নি। এজন্য বিক্ষোভ হয়েছে। 

হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদকে প্রথমে স্টল দেয়া না হলেও শেষ মুহূর্তে পরিষদের মুখপত্রের নামে স্টল বরাদ্দ করা হয়েছে। এ সব বিতর্ক নিয়ে আদালতে মামলাও হয়েছিলো। এবারের মেলায় ১২ টি দেশ অংশ নিয়েছে। থিম দেশ জার্মানি।  সল্টলেকের সেন্ট্রাল পার্কে এ মেলার আয়োজন করা হয়েছে। সলিল চৌধুরী, ঋত্বিক ঘটক, গ্যেটে, ম্যাক্স মুলার প্রমুখের নামে করা হয়েছে প্রবেশ দ্বার।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ