Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৫, ২৯ জানুয়ারি ২০২৫

ভারতের কুম্ভমেলায় পদদলিত, দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভারতের কুম্ভমেলায় পদদলিত, দীর্ঘ হচ্ছে লাশের সারি
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাঞ্চলে কুম্ভমেলায় পদদলিত হওয়ার পর স্থানীয় হাসপাতালের মর্গে প্রায় ৪০ জনের লাশ নেয়া হয়েছে। পুলিশের তিনটি সূত্রের বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে জানিয়েছে। এ ঘটনায় আরও অনেকেই আহত হয়েছে।

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, মর্মান্তিক এ দুর্ঘটনার ১২ ঘণ্টারও বেশি সময় পরও স্থানীয় মোতিলাল নেহরু মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশগুলো আনা হচ্ছিলো। সরকার এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা ঘোষণা করেনি।

পুলিশের এক কর্মকর্তা জানান, এখানে প্রায় ৪০টি লাশ রয়েছে। আরও লাশ ঢুকছে। আমরা একে একে তাদের পরিবারের কাছে হস্তান্তর করছি।

কিছু প্রত্যক্ষদর্শী বলেছেন, একটি বিশাল ঢেউয়ের মতো ধাক্কার ফলে ভক্তরা একে অপরের ওপর পড়ে যায়। রাস্তাগুলো বন্ধ হয়ে যাওয়ায় ঘন ভিড় স্থবির হয়ে পড়ে এবং দমবন্ধ হয়ে অনেকে পড়ে যায়।

স্বজনদের লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে বসে ৪০ বছরের জগবন্তী দেবী বলছিলেন, অনেক হৈচৈ হচ্ছিল। সবাই একে অপরকে ধাক্কা দিতে, টানতে শুরু করলো, পাড়াপাড়ি করতে লাগলো। এক সময় আমার মা টলে পড়লেন, তারপর আমার বৌদিও...। লোকজন ওদের উপর দিয়েই দৌড়ে গেলো।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রয়াগরাজের এসআরএন হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন, যারা মারা গেছেন, তারা হয় হার্ট অ্যাটাক করেছিলেন বা ডায়াবেটিসের মতো সমস্যা ছিলো। অনেককে ভাঙা হাড় নিয়ে হাসপাতালে আনা হয়।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, রাত ১টা থেকে ২টার মধ্যে সন্ন্যাসীদের আখড়ার কাছে ভিড় সামলাতে কিছু ভক্ত ব্যারিকেড টপকানোর চেষ্টা করলে এমন ঘটনা ঘটে।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 'প্রিয়জন হারানো ভক্তদের' প্রতি সমবেদনা জানিয়েছেন। নিহতের সংখ্যা নির্দিষ্ট না করে তিনি বলেছেন, স্থানীয় কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল উপায়ে সহায়তা করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার