Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫২, ২৮ জানুয়ারি ২০২৫

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে মঞ্চ ভেঙে নিহত ৬

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে মঞ্চ ভেঙে নিহত ৬
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের বাগপাতে এক ধর্মীয় অনুষ্ঠানে বাঁশের মঞ্চ ভেঙে পড়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮জানুয়ারি) কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের বাগপাতের বারাউতে মঙ্গলবার জৈন সম্প্রদায়ের 'লাড্ডু মহোৎসব' এর অনুষ্ঠান চলছিলো। সেখানে শত শত ভক্ত মন্দিরে পৌঁছেছিলেন লাড্ডু দেয়ার জন্য। ভক্তদের জন্য একটি বাঁশের মঞ্চ তৈরি করা হয়েছিলো। কিন্তু মানুষের ভারে মাচাটি ভেঙে পড়ে। এতে ছয়জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছেন।

বাগপাত পুলিশ প্রধান অর্পিত বিজয়বর্গীয় জানিয়েছেন, দ্রুত পুলিশ এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে। সামান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। তবে গুরুতর আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। 
 
জেলা ম্যাজিস্ট্রেট অস্মিতা লাল বলেছেন, অনুষ্ঠানের সময় কাঠের মঞ্চটি ভেঙে পড়ে। এতে অন্তত ৪০ জন আহত হয়। ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িও পাঠানো হয়েছে, বাকিরা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছে।

ভক্তদের পক্ষ থেকে রাকেশ জৈন বলেছেন, জৈন দেবতা আদিনাথের নির্বাণ উপলক্ষে প্রতি বছর উৎসবের সময় মঞ্চটি তৈরি করা হয়। 

তিনি আরও করেন, পুরোহিতরা লাড্ডু দিতে গিয়েছিলেন এবং মঞ্চটি ভেঙে পড়ে, সেখানে শত শত ভক্ত ছিলেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতোমধ্যে শোক প্রকাশ করেছেন। তিনি কর্মকর্তাদের ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ কাজ দ্রুত করার নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন পুলিশ। 

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ