Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৫, ৭ জুন ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে ৪৬০০-এর বেশি অবৈধ ভারতীয় নাগরিককে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৪৬০০-এর বেশি অবৈধ ভারতীয় নাগরিককে ফেরত
ফাইল ছবি

অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কঠোর নীতির অংশ হিসেবে গত প্রায় দেড় বছরে দেশটি থেকে ৪ হাজার ৬০০-এরও বেশি ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জানান, যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অবস্থানের কারণে এসব ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, অবৈধ অভিবাসন ইস্যুতে দুই দেশ ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজ করছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ৭৬ জন ভারতীয় নাগরিক ভারতে ফিরে এসেছেন। এর আগে ২০২৫ সালে বহিষ্কারের মাধ্যমে আরও ৩ হাজার ৫৬৭ জন ভারতীয় নাগরিককে দেশে পাঠানো হয়েছিলো।

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও সামাজিক আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু। বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সময় অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়া হয়, যার ধারাবাহিক প্রভাব এখনও অব্যাহত রয়েছে বলে বিশ্লেষকদের মত।

ভারত সরকারের অবস্থান অনুযায়ী, কোনও দেশের নাগরিক যদি বিদেশে অবৈধভাবে অবস্থান করেন, তাহলে তাকে ফিরিয়ে নেয়া সংশ্লিষ্ট দেশের দায়িত্ব। তবে প্রত্যাবাসনের আগে সংশ্লিষ্ট ব্যক্তির নাগরিকত্ব নিশ্চিত করা অপরিহার্য বলে জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, এটি শুধু ভারতের একক অবস্থান নয়; আন্তর্জাতিকভাবে এটি একটি স্বীকৃত নীতি। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান কিংবা বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের কারণে যাদের বহিষ্কার করা হয়, তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া দুই দেশের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে সম্পন্ন করা হয়।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ
দিল্লিতে হাসিনা-আ.লীগ নেতাদের বৈঠক বাতিল
মাঝ আকাশে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
৯৯ বিচারককে একযোগে বদলি
আসিফ ও তার স্ত্রীর সম্পদের খোঁজে দুদক
জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি ২২০৫ শিক্ষার্থী
বিলুপ্ত র‍্যাব, এসআরবির যাত্রা শুরু
দিল্লিতে শি জিনপিংয়ের অসুস্থতার দাবি ঘিরে রহস্য
যে স্ত্রীকে মেরে জেল, ১২ বছর পর সে নারী জীবিত!
নারী রেফারিংয়ে নজর কাড়ছেন জুলিয়ানা