Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৯, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ভারতীয়দের রুখতে যুক্তরাষ্ট্রে ‘টয়লেট আটকে দাও’ অভিযান

ভারতীয়দের রুখতে যুক্তরাষ্ট্রে ‘টয়লেট আটকে দাও’ অভিযান
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ‘H-1B’ ভিসার ফি ১ লাখ ডলার করার ঘোষণা দেয়ার পর যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে এক অভিনব অনলাইন অভিযান—যার নাম দেয়া হয়েছে ‘ক্লগ দ্য টয়লেট’ বা ‘টয়লেট আটকে দাও’। এ অভিযানের মূল উদ্দেশ্য হলো ভারতীয়দের যুক্তরাষ্ট্রে ফেরা ঠেকানো।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ‘H-1B’ ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী ছিলেন ভারতীয় পেশাজীবীরা। ট্রাম্পের ঘোষণায় আতঙ্ক তৈরি হওয়ার পর অনলাইনে ডানপন্থী ট্রল গ্রুপগুলো ভারতীয়দের টার্গেট করে এ অভিযান চালাচ্ছে।

অভিযানের কৌশল হচ্ছে বিমান টিকিট বুকিং সিস্টেমে ইচ্ছাকৃতভাবে চাপ সৃষ্টি করা। ‘4Chan’ নামের কুখ্যাত অনলাইন ফোরামের ব্যবহারকারীরা ভারত থেকে আমেরিকাগামী টিকিট বুকিং করছেন, কিন্তু পেমেন্ট সম্পন্ন করছেন না। এতে করে ওই আসনগুলো নির্দিষ্ট সময়ের জন্য আটকে থাকে, ফলে প্রকৃত যাত্রী টিকিট পান না এবং টিকিটের দামও বেড়ে যায়।

ফোরামে এমনকি ধাপে ধাপে নির্দেশনা দেয়া হয়েছে—কীভাবে ভারতের বিমানবন্দর থেকে আমেরিকার বিভিন্ন গন্তব্যের টিকিট বেছে নিয়ে কেবল সংরক্ষণ করতে হবে, কিন্তু টাকা না দিলেও চলবে। কারণ এয়ারলাইনসগুলো পেমেন্ট ছাড়া প্রায় ১৫ মিনিট আসন হোল্ডে রাখে। এ সময়টুকু ধরে স্ক্রিন খোলা রেখে বারবার একই প্রক্রিয়া চালিয়ে যেতে বলা হয়েছে।

ফোরামের পোস্টে লেখা হয়েছে, ট্রাম্পের ঘোষণার পর ভারতীয়রা আতঙ্কিত। তাদের ফিরতে বাধা দিতে চাইলে বিমানের রিজার্ভেশন ব্যবস্থা বন্ধ করে দিন। একজন ব্যবহারকারী দাবি করেছেন, তিনি একাই প্রায় ১০০টি আসন এভাবে আটকে দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, এটি এক ধরনের সমন্বিত অনলাইন হয়রানি, যা বিমান সংস্থার বুকিং সিস্টেমে সাময়িক জট তৈরি করলেও দীর্ঘমেয়াদে কার্যকর প্রভাব ফেলবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে বিষয়টি ভারতীয়দের ভ্রমণ পরিকল্পনায় উদ্বেগ বাড়িয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প