Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৯, ৪ জুলাই ২০২৬

আপডেট: ২৩:৫০, ৪ জুলাই ২০২৬

খামেনির রাষ্ট্রীয় বিদায়ে ৩ হাজার মৃত্যুর শঙ্কা, অতিরিক্ত কবর প্রস্তুত

খামেনির রাষ্ট্রীয় বিদায়ে ৩ হাজার মৃত্যুর শঙ্কা, অতিরিক্ত কবর প্রস্তুত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় উপলক্ষে দেশজুড়ে সাতদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে ইরান। তবে এ বিশাল আয়োজনকে ঘিরে সম্ভাব্য প্রাণহানির বিষয়ে উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। জার্মান সংবাদমাধ্যম ওয়েল্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, অনুষ্ঠান চলাকালে ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার মানুষের মৃত্যু হতে পারে—এমন আশঙ্কা করে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগাম প্রস্তুতি নিচ্ছে।

শনিবার (৪ জুলাই) প্রকাশিত ওয়েল্টের প্রতিবেদনে বলা হয়, তেহরানে অবস্থানরত নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক একটি কথিত গোপন সরকারি চিঠি সংবাদমাধ্যমটির কাছে পাঠিয়েছেন। প্রতিবেদনের দাবি অনুযায়ী, চিঠিটি ইরানের রেড ক্রিসেন্ট (রেডক্রস) এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যৌথভাবে প্রথম ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের কাছে পাঠিয়েছিলো।

ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, খামেনির রাষ্ট্রীয় বিদায়ের সাতদিনের অনুষ্ঠানে বিপুল জনসমাগমের কারণে ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ নিখোঁজ হতে পারেন বলেও সতর্ক করা হয়েছে।

এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সম্ভাব্য নিহত ও নিখোঁজ ব্যক্তিদের শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার জন্য একটি বিশেষ ইউনিট গঠনের কথাও চিঠিতে উল্লেখ রয়েছে বলে দাবি করেছে ওয়েল্ট।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য প্রাণহানির বিষয়টি বিবেচনায় রেখে রাজধানী তেহরানের বৃহত্তম কবরস্থান বেহেস্ত-ই জাহরায় নতুন করে কয়েক হাজার কবর প্রস্তুত করা হয়েছে।

ওয়েল্ট তেহরান পৌরসভার এক কর্মীর বরাত দিয়ে জানিয়েছে, নতুন কবর প্রস্তুতের তথ্য বাস্তবসম্মত। সংশ্লিষ্ট ওই কর্মকর্তা বলেন, এত বড় জনসমাগমে তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যু ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে প্রচণ্ড গরমের মধ্যে লাখো মানুষের উপস্থিতিতে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে, তা আগাম নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাষ্ট্রীয় বিদায় কর্মসূচির অংশ হিসেবে খামেনির লাশ প্রথমে তেহরান থেকে ধর্মীয় নগরী কোমে নেয়া হবে। পরে সেখান থেকে ইরাকের নাজাফ ও কারবালায় নিয়ে যাওয়া হবে। সবশেষে লাশ আবার ইরানে ফিরিয়ে এনে আগামী ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে।

তবে ওয়েল্টের এ প্রতিবেদনে উল্লিখিত গোপন চিঠি কিংবা সম্ভাব্য প্রাণহানির আশঙ্কার বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

সূত্র: ওয়েল্ট

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প