Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০০:৫৭, ১৯ সেপ্টেম্বর ২০২৬

হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা

হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি ও সমঝোতা পর্যালোচনার বিষয়ে বাংলাদেশের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য জানানো হয়নি। তবে বিষয়টি নিয়ে ভারত নিজস্ব স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সংবাদ সংস্থা এএনআইয়ের এক সাংবাদিক জানতে চান, বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার ভারতকে আনুষ্ঠানিকভাবে কিছু জানিয়েছে কি না।

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, বিষয়টি নিয়ে ভারতের নজরে কিছু গণমাধ্যমের প্রতিবেদন এসেছে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তিনি বলেন, এ বিষয়ে ভারত তার নিজস্ব স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলাদেশের পক্ষ থেকে চুক্তিগুলো পর্যালোচনার বিষয়টি প্রথম সামনে আসে ১১ সেপ্টেম্বর। সেদিন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পাদিত ১০১টি চুক্তি বর্তমান সরকার পর্যালোচনা করছে।

তিনি জানান, এসব চুক্তির কোনও শর্ত বা বিষয় দেশের স্বার্থের পরিপন্থি কি না, তা গভীরভাবে যাচাই করা হচ্ছে। পর্যালোচনা শেষে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

এরপর ১৩ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ভারতের সঙ্গে করা এসব স্মারক ও চুক্তি জাতীয় সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং পর্যালোচনা করা হচ্ছে।

চুক্তিগুলো পর্যালোচনার বিষয়ে বাংলাদেশের বক্তব্য প্রকাশ্যে আসার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত। তবে কোন কোন চুক্তি নিয়ে আপত্তি বা পর্যালোচনার প্রয়োজন দেখা দিয়েছে, কিংবা সেগুলোর বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে কী ধরনের সিদ্ধান্ত নেয়া হতে পারে, তা এখনও বিস্তারিতভাবে জানানো হয়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ