Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৪, ১২ ফেব্রুয়ারি ২০২৫

আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি

শেখ হাসিনার বক্তব্য ভারতের জন্য বিব্রতকর: শশী থারুর

শশী আরও বলেন, একটি নির্দিষ্ট দেশ কে শাসন করবে, আপনি তা ঠিক করতে পারেন না। আপনাকে তাদের সঙ্গে কাজ করতে শিখতে হবে এবং এটাই আমাদের করতে হবে। 

শেখ হাসিনার বক্তব্য ভারতের জন্য বিব্রতকর: শশী থারুর
ফাইল ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানে বিতাড়িত ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মাফিয়া হাসিনার বক্তব্য ভারতের জন্য জটিলতা তৈরি করেছে। এমন মন্তব্য করেছেন ভারতের কংগ্রেসের সিনিয়র নেতা ও পার্লামেন্ট মেম্বার শশী থারুর।

নয়াদিল্লিতে সোমবার ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচনের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের একটি ইংরেজি দৈনিকের অনলাইনের প্রতিবেদনে শশী থারুরের বক্তব্য তুলে ধরা হয়।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আমাদের জন্য জটিলতা তৈরি করেছে। ভারতের উচিত এটা বুঝিয়ে দেয়া যে, তারা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর চেয়ে সব বাংলাদেশির কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। 

বাংলাদেশের ঘটনাগুলো সম্পর্কে ভারতকে খুব সতর্ক থাকতে হবে। প্রতিবেশী দেশটিতে যদি শত্রুভাবাপন্ন সরকার ক্ষমতায় আসে, তবে ভারত ঝুঁকিতে পড়তে পারে। আমাদের সবখানে এ ধারণা দেয়া উচিত যে, বন্ধুভাবাপন্ন প্রতিবেশী হিসেবে কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা কোনো সম্প্রদায়ের প্রতি আমাদের উদ্বেগের চেয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি।

শশী আরও বলেন, একটি নির্দিষ্ট দেশ কে শাসন করবে, আপনি তা ঠিক করতে পারেন না। আপনাকে তাদের সঙ্গে কাজ করতে শিখতে হবে এবং এটাই আমাদের করতে হবে। আমি মনে করি বাংলাদেশে যা ঘটছে তা আমাদের নিবিড়ভাবে সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। যেহেতু তাদের অবস্থান আমাদের পাশেই। আমি মনে করি না বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে শত্রুভাবাপন্ন বলা যায়। তবে একইসঙ্গে কিছু সতর্কতাও বজায় রাখতে হবে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ