Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪০, ৩০ জানুয়ারি ২০২৫

ভারতকে উচিত শিক্ষা শ্রীলঙ্কার

ভারতকে উচিত শিক্ষা শ্রীলঙ্কার
ফাইল ছবি

আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ভারতীয় জেলেদের ওপর কঠোর ব্যবস্থা নিয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী। 

পক প্রণালীর জাফনা সাগরে ভারতীয় জেলেদের লক্ষ্য করে গুলি চালিয়েছে লঙ্কান নৌ সেনারা। এতে অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি, ১৩ জন জেলেকে আটক করেছে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে জানায়, শ্রীলঙ্কার নৌবাহিনীর বিনা অনুমতিতে দেশটির জলসীমায় প্রবেশ করায় ভারতীয় জেলেদের নৌকাগুলোতে নির্বিচারে গুলি চালায়। 

এ ঘটনায় আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের শ্রীলঙ্কার জাফনা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে ভারতীয় কনসুলেট তাদের চিকিৎসার তদারকি করছে।  

এ ঘটনায় ভারত ও শ্রীলঙ্কার কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। নয়াদিল্লি এরই মধ্যে ভারতে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনারকে তলব করে ঘটনার ব্যাখ্যা চেয়েছে।

শ্রীলঙ্কার জলসীমায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ নতুন কিছু নয়। গত বছরও শ্রীলঙ্কার নৌবাহিনী ভারতীয় ৪১ জন জেলেকে আটক করেছিলো। পরবর্তীতে দুই দেশের কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাদের মুক্তি দেয়া হয়। তবে বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় শ্রীলঙ্কা এবার আরও কঠোর অবস্থান নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।  

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার