Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৮, ১৪ মার্চ ২০২৫

ঘুষকাণ্ডে আদানির বিরুদ্ধে মার্কিন সমন

ঘুষকাণ্ডে আদানির বিরুদ্ধে মার্কিন সমন
ছবি: ইন্টারনেট

ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে সমন জারি করতে স্থানীয় আদালতকে নির্দেশ দিয়েছে ভারত সরকার। সমনটি জারি করেছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে ২৬৫ মিলিয়ন ডলারের ঘুষ দেয়ার অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত একটি চিঠির বরাত দিয়ে খবরটি দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

ভারতীয় আইনজীবীদের বরাত দিয়ে বলা হয়, হেগ সার্ভিস কনভেশন কর্তৃক জারি করা ওই সমনে ভারতীয় আসামীদের সরাসরি আইনি নথি সরবরাহের অনুমতি নেই। ফলে আদানি এবং তার আইনজীবীদের সরাসরি যুক্তরাষ্ট্রে উপস্থিত হতে হবে। 

আদানি গ্রুপ ঘুষ কেলেঙ্কারির কথা বরাবরই অস্বীকার করেছে। অভিযোগগুলোকে ভিত্তিহীন উল্লেখ করে সম্ভাব্য সকল আইনি লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছে তারা। ২৫শে ফেব্রুয়ারির ওই চিঠিতে দেখা যায়, নিজ রাজ্য গুজরাটের আহমেদাবাদের একটি জেলা আদালতকে সমনটি আদানির কাছে পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। 

সমনটি সম্ভবত নিউইয়র্কের আদালতে হাজিরা দেয়া সংক্রান্ত বলে জানিয়েছেন ভারতীয় আইনজীবী আর্শদীপ খুরানা। তিনি বলেছেন, যদি ভারতীয় আদালতের মাধ্যমে আবেদন করা হয় তাহলে আসামীকে আদালতে হাজির থাকতে হবে। আদানি এবং ভারতের আইন মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে কোনও সাড়া দেয়নি। অন্য এক আইনজীবী মালাক ভাট বলেছেন, সমন জারির অর্থ এ নয় যে আদানির প্রত্যর্পণের ঝুঁকি রয়েছে। এক্ষেত্রে মার্কিন আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলেই কেবল প্রত্যর্পণ প্রক্রিয়া বাস্তবায়িত হবে। 

১৮ ফেব্রুয়ারি রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গৌতম আদানি এবং তার  ভাগ্নে সাগর আদানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করার চেষ্টা করছে এসইসি। এক্ষেত্রে তারা ভারত সরকারের সহায়তা চেয়েছে। আদানির ভাগ্নের বিরুদ্ধে সমন প্রক্রিয়া করা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি বার্তা সংস্থাটি। গত মাসে যুক্তরাষ্ট্র সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠককালে আদানি ইস্যুতে কোনো আলোচনা হয়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোথায় কত ঘুষ, জানাবে ‘ঘুষসাইট’
ময়নাতদন্তে চারজনকেই শ্বাসরোধের আলামত
‘হ্যাঁ অথবা না বলুন’—পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে হাসনাত
ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার
বাবার লাশ ফেলে কবরের জায়গা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ
৪৫ তেলবাহী ট্যাংকার কালো তালিকাভুক্ত করলো ইরান
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনা রাষ্ট্রপতির অভিনন্দন
স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী
এক রাতেই মতিঝিল আইডিয়ালের ৪৬ শিক্ষক বদলি
ফের দিল্লির রাজপথে সিজেপি
মার্কিন প্রতিনিধিদল মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে নামলে শত্রু ভাববে ইরান
অর্থ কমিটির বৈঠক অকার্যকর করার অভিযোগ হাসনাতের
হরমুজে ভাঙলো মার্কিন শক্তির দম্ভ
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ
প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
লংমার্চে বাধা এলে প্রতিহত করার ঘোষণা ১১ দলের