Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৪৯, ২৩ মার্চ ২০২৫

আপডেট: ০১:৫২, ২৩ মার্চ ২০২৫

অভ্যন্তরীণ সংকট তীব্র হচ্ছে

গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ইসরায়েল

ইসরায়েল বিজনেস ফোরাম (আবিএফ) হুঁশিয়ারি দিয়েছে, যদি সরকার হাইকোর্টের আদেশ না মানে, তবে তারা ইসরায়েলের অর্থনীতি অচল করে দেবে। শ্রমিক ইউনিয়ন হিসতাদ্রুতের প্রধান আরমোন বার-ডেভিডও ধর্মঘটের হুমকি দিয়েছেন।

গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ইসরায়েল
ছবি: সংগৃহীত

গাজার যুদ্ধের মধ্যেই তীব্র অভ্যন্তরীণ সংকটে পড়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে দেশটি গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে বলে সতর্ক করেছেন ইসরায়েলের সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আহারন বারাক।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বহিষ্কার করেছেন। তবে দেশটির হাইকোর্ট আগামী ৮ এপ্রিল পর্যন্ত এ বহিষ্কারাদেশ স্থগিত করেছে। তবুও নেতানিয়াহু এটি কার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যা দেশটিতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যাপক প্রতিবাদ শুরু হয়েছে। ইসরায়েল বিজনেস ফোরাম (আবিএফ) হুঁশিয়ারি দিয়েছে, যদি সরকার হাইকোর্টের আদেশ না মানে, তবে তারা ইসরায়েলের অর্থনীতি অচল করে দেবে। শ্রমিক ইউনিয়ন হিসতাদ্রুতের প্রধান আরমোন বার-ডেভিডও ধর্মঘটের হুমকি দিয়েছেন।

ইসরায়েলের সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আহারন বারাক সতর্ক করেছেন যে, ইসরায়েল গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। জনগণের মধ্যে বিশাল বিভক্তি তৈরি হয়েছে, যা নিরসনের কোনো প্রচেষ্টা দেখা যাচ্ছে না। বরং পরিস্থিতি আরও খারাপ করা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, বুধবার জেরুজালেমে বিক্ষোভে একজন চালক এক বিক্ষোভকারীকে ধাক্কা দিয়ে আহত করেছে। আগামী দিনে গুলি চলবে, এরপর রক্তপাত হবে।

সাবেক প্রেসিডেন্টের এ মন্তব্যের পর নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, ইসরায়েলে কোনও গৃহযুদ্ধ হবে না। সরকারই সিদ্ধান্ত নেয় শিন বেতের প্রধান কে হবেন।

তবে সমালোচকরা বলছেন, নেতানিয়াহু স্বৈরাচারী শাসকের মতো আচরণ করছেন। তিনি ক্ষমতা কুক্ষিগত করতে চান এবং তার সহযোগীদের দুর্নীতির তদন্ত বন্ধ করতেই রোনেন বারকে বরখাস্ত করছেন।

শিন বেত প্রধানের বরখাস্তের সিদ্ধান্তকে কেন্দ্র করে ইসরায়েলজুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। সাধারণ ইসরায়েলিরা রাজপথে নেমে আসছেন এবং নেতানিয়াহুর বিরুদ্ধে স্বৈরশাসনের অভিযোগ তুলছেন।

এর আগে গাজায় নতুন করে অভিযানের বিরুদ্ধে বিক্ষোভের জেরে দেশটির গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরুদ্ধ করা হয়েছিলো। দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাইরের যুদ্ধের পাশাপাশি অভ্যন্তরীণ সংকট এখন ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নেতানিয়াহুর বিরুদ্ধে ক্রমবর্ধমান অসন্তোষ, আদালতের আদেশের প্রতি তার অবজ্ঞা এবং অর্থনৈতিক ও রাজনৈতিক মহলের বিরোধিতা দেশটিকে ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি সরকার ও বিরোধীদের মধ্যে সমঝোতা না হয়, তবে ইসরায়েল আরও গভীর সংকটে পড়তে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার