Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৮, ৩১ মার্চ ২০২৫

ঈদের দিনেও গাজায় ইসরাইলের হামলা: নিহত ৬৪

ঈদের দিনেও গাজায় ইসরাইলের হামলা: নিহত ৬৪
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের দিনেও ইসরাইলি বাহিনীর ভয়াবহ হামলায় কেঁপে উঠেছে গাজা। নারী ও শিশুসহ অন্তত ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় রোববার (৩০ মার্চ) ভোর থেকে সোমবার রাত পর্যন্ত ইসরাইলি বাহিনী গাজা উপত্যকার বিভিন্ন স্থানে নির্বিচারে বোমাবর্ষণ চালিয়েছে।

ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস ইসরাইলের এ আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে। তাদের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে বলা হয়েছে- ইসরাইল ঈদের পবিত্রতা লঙ্ঘন করেছে। সারাদিন ধরে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে বহু নিরপরাধ মানুষকে হত্যা করেছে।

হামাস আরও জানায়- শিশুরা ঈদের নতুন পোশাক পরেও রক্ষা পায়নি। ঈদের দিনে তাঁবুর ভেতরে শিশুদের হত্যা ইসরাইলি বাহিনীর ফ্যাসিবাদ ও মানবতা বিরোধী নিষ্ঠুরতার চূড়ান্ত বহিঃপ্রকাশ।

ইসরাইলের অব্যাহত আক্রমণে গাজায় মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। আহত ও নিহতদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে জরুরি ব্যবস্থা নেয়া হলেও, চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠন ইসরাইলের এ হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে। তবে ইসরাইলের পক্ষ থেকে এখনো কোনও আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ