Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৪, ২৮ ডিসেম্বর ২০২৪

১৯ পাকিস্তানি সৈন্য নিহতের দাবি

পাকিস্তানে পাল্টা হামলা আফগানিস্তানের

পাকিস্তানে পাল্টা হামলা আফগানিস্তানের
ছবি: সংগৃহীত

এবার প্রতিবেশী পাকিস্তানের 'বেশ কয়েকটি পয়েন্ট' লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে আফগানিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আফগান সীমান্তের কাছে বিমান হামলায় ৪৬ জনকে হত্যার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করার পর এমন ঘটনা ঘটলো।

চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে সীমান্তে আফগানিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে সংঘাতে পাকিস্তানের অন্তত ১৯ সেনা এবং তিন আফগান বেসামরিক নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। আর ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে, শনিবার প্রতিবেশী আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে সংঘর্ষে পাকিস্তানি এক সৈন্য নিহত হয়েছেন।

বিবৃতিতে পাকিস্তানে হামলার কথা সরাসরি উল্লেখ না করে বলা হয়েছে, হামলাগুলো 'অনুমানমূলক রেখার বাইরে' চালানো হয়েছে।

'ডুরান্ড লাইন'কে কাল্পনিক লাইন উল্লেখ করে আফগান মন্ত্রণালয় বলেছে, কাল্পনিক লাইনের বাইরে (পাকিস্তানের ভেতর) বেশ কয়েকটি পয়েন্টে হামলা সংগঠিত হয়েছে। দেশের দক্ষিণ-পূর্ব দিকে (হামলার) প্রতিশোধ নেয়ার জন্য এ লক্ষ্যবস্তু করা হয়।

ডুরান্ড লাইন মূলত আফগানিস্তান এবং বর্তমান পাকিস্তানের মধ্যে অঞ্চল ও সম্প্রদায়গুলোকে বিভক্তকারী একটি ঔপনিবেশিক যুগের সীমানা। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর কোনো আফগান সরকার এটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। ডুরান্ড লাইন আন্তর্জাতিকভাবে দুই দেশের সীমানা হিসাবে স্বীকৃত। পাকিস্তান প্রায় সম্পূর্ণরূপে এটি বেড়া দিয়ে রেখেছে। আফগানিস্তানে ডুরান্ড লাইন একটি আবেগময় বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি সীমান্ত দুই পাশে পশতুনদের বিভক্ত করে রেখেছে।

বিবৃতিতে পাকিস্তানের কথা উল্লেখ করা হয়েছে কি না জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি আলজাজিরাকে বলেন, আমরা এটিকে পাকিস্তানের ভূখণ্ড বলে মনে করি না। তাই আমরা অঞ্চলটি নিশ্চিত করতে পারছি না।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে আলজাজিরার মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

তবে একটি নিরাপত্তা সূত্র শনিবার বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, আফগান বাহিনীর সঙ্গে সীমান্তে গোলাগুলিতে অন্তত এক পাকিস্তানি আধাসামরিক সেনা নিহত ও সাতজন আহত হয়েছে।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ ও আফগানিস্তানের খোস্ত প্রদেশের মধ্যবর্তী সীমান্তে দুই বাহিনীর মধ্যে রাতভর ভারী অস্ত্রশস্ত্রসহ বিক্ষিপ্ত সংঘর্ষও শুরু হয়েছে।

এদিকে গতকাল শুক্রবার মন্ত্রিসভার এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, আমরা তাদের (আফগানিস্তান) সঙ্গে ভালো সম্পর্ক চাই। কিন্তু আমাদের নিরপরাধ মানুষদের হত্যা করা থেকে টিটিপিকে (পাকিস্তান তালেবান) থামাতে হবে। এটা আমাদের রেড লাইন।

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ