Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫০, ১২ জুন ২০২৫

আপডেট: ০১:৪৯, ১৩ জুন ২০২৫

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন

বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে এক যাত্রী জীবিত উদ্ধার

বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে এক যাত্রী জীবিত উদ্ধার
ছবি: সংগৃহীত

ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটির যাত্রীদের মধ্যে একজন জীবিত উদ্ধার হয়েছেন। যুক্তরাজ্যের নাগরিক ৪০ বছর বয়সী বিশ্বাস কুমার রমেশ বর্তমানে আহমেদাবাদের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন। এ তথ্য জানিয়েছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম 'হিন্দুস্তান টাইমস'।

এর আগে 'ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা 'রয়টার্স' জানিয়েছিল, উড়োজাহাজটিতে থাকা ২৪২ আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। তবে হিন্দুস্তান টাইমসের সর্বশেষ প্রতিবেদনে বিশ্বাস কুমারের জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্বাস কুমার ও তাঁর ভাই অজয় কুমার রমেশ (৪৫) একসঙ্গে ওই ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছিলেন। বিশ্বাস কুমারের আসন নম্বর ছিল ১১-এ। তিনি দুর্ঘটনায় বুকে, চোখে ও পায়ে আঘাত পেয়েছেন।

হাসপাতালে শুয়ে বিশ্বাস কুমার জানান, উড়োজাহাজটি উড্ডয়নের মাত্র ৩০ সেকেন্ড পরই এক ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং সঙ্গে সঙ্গেই সেটি ভেঙে পড়ে। সবকিছু এত দ্রুত ঘটেছিল, আমি কিছু বুঝে ওঠার আগেই চারপাশে শুধু মৃতদেহ দেখতে পাই, বলেন তিনি।

তিনি আরও জানান, যখন উঠে দাঁড়াই, দেখি চারদিকে শুধু লাশ। আমি আতঙ্কে দৌড়াতে শুরু করি। উড়োজাহাজের ভাঙা অংশ ছড়িয়ে-ছিটিয়ে ছিল। এক ব্যক্তি আমাকে ধরে অ্যাম্বুলেন্সে তোলে এবং হাসপাতালে নিয়ে আসে।

২০ বছর ধরে লন্ডনে বসবাসকারী বিশ্বাস কুমার আরও জানান, তাঁর স্ত্রী ও মেয়ে সেখানেই থাকেন। তিনি বলেন, তাঁর ভাই অজয় কুমারও একই ফ্লাইটে ছিলেন, তবে এখনো তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। সে আমার সঙ্গেই ছিল, এখন তাকে খুঁজে পাচ্ছি না। দয়া করে তাকে খুঁজে পেতে সাহায্য করুন, বলেন তিনি।

উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল। বিমানে মোট ২৩৮ যাত্রী ছিলেন, যাদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক ছিলেন বলে *হিন্দুস্তান টাইমস*-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা