Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১১, ২৪ জুন ২০২৫

কাতারের আকাশসীমা সাময়িক বন্ধ ঘোষণা

কাতারের আকাশসীমা সাময়িক বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েল চলমান সংঘাতের উত্তপ্ত পরিস্থিতিতে উপসাগরীয় দেশ কাতার সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। সোমবার (২৩ জুন) দোহা জানায়, সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে এ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

আকাশসীমা বন্ধ রাখার পাশাপাশি আগামীকাল কাতারের বেশ কয়েকটি স্কুলও বন্ধ থাকবে বলে নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে ইরান হুঁশিয়ারি দিয়েছিল, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে তারা প্রতিশোধ নিতে পারে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, বিশেষ করে কাতারে, যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

আল জাজিরার খবরে বলা হয়, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এক ই-মেইল বার্তায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সবাইকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।

একই ধরনের সতর্কতা দিয়েছে যুক্তরাজ্যের দূতাবাসও। দেশটিতে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদেরও নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়। সাম্প্রতিক উত্তেজনার কারণে ঘাঁটিটি এখন বাড়তি নিরাপত্তার আওতায় রাখা হয়েছে।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, সংঘাত আরও বিস্তৃত হলে কাতারসহ পুরো উপসাগরীয় অঞ্চল সরাসরি যুদ্ধের মুখে পড়তে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ