Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৪, ১২ অক্টোবর ২০২৫

আপডেট: ১১:১৩, ১২ অক্টোবর ২০২৫

লেবাননে ব্যাপক বিমান হামলা ইসরায়েলের, ৩০০ যানবাহন ধ্বংস

লেবাননে ব্যাপক বিমান হামলা ইসরায়েলের, ৩০০ যানবাহন ধ্বংস
ছবি: সংগৃহীত

লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩০০টি যানবাহন ধ্বংস হয়েছে। হামলায় এক সিরীয় নাগরিক নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা (এনএনএ)।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১১ অক্টোবর) ভোরে ইসরায়েলি যুদ্ধবিমান অন্তত ১০টিরও বেশি শিল্প ইয়ার্ডে আঘাত হানে, যেখানে প্রকৌশল কাজে ব্যবহৃত ভারী যানবাহন ও যন্ত্রপাতি রাখা ছিলো। এতে বুলডোজার, এক্সকাভেটরসহ প্রায় ৩০০টি ভারী যান ও ১০০টির বেশি ছোট ইউটিলিটি যানবাহন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এসব স্থাপনা হিজবুল্লাহর মালিকানাধীন এবং তাদের তথাকথিত ‘সন্ত্রাসী অবকাঠামো পুনর্গঠন’ অভিযানের অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছিলো। আইডিএফ দাবি করেছে, হামলার লক্ষ্য ছিলো ‘হিজবুল্লাহর সামরিক সক্ষমতা পুনর্গঠনের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি’।

এদিকে, ইসরায়েলের এ হামলার নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। এক বিবৃতিতে তিনি বলেন, আরও একবার দক্ষিণ লেবানন ইসরায়েলি আগ্রাসনের শিকার হলো, কোনও যৌক্তিক কারণ বা অজুহাত ছাড়াই। গাজায় যুদ্ধবিরতি চুক্তির পরপরই এ হামলা হওয়ায় এর কূটনৈতিক গুরুত্ব আরও বেড়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আল-মসাইলে এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ওই এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান অন্তত ১০ দফা অভিযান চালায়, যা মূলত বুলডোজার ও এক্সকাভেটর সংরক্ষণাগারগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়।

সূত্র: টাইমস অব ইসরায়েল

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার