Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:০৬, ২১ জানুয়ারি ২০২৫

এ মুহূর্ত থেকে যুক্তরাষ্ট্রের সোনালি যুগ শুরু: ট্রাম্প

এ মুহূর্ত থেকে যুক্তরাষ্ট্রের সোনালি যুগ শুরু: ট্রাম্প
ছবি: সংগৃহীত

'এ মুহূর্ত থেকে যুক্তরাষ্ট্রের সোনালি যুগ শুরু হলো।' এমন বাক্য দিয়েই অভিষেক বক্তৃতা শুরু করেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) শপথ নেয়ার পর অভিষেক বক্তৃতায় তিনি আরও বলেন, আজ থেকে আমাদের দেশ উন্নতির পথে যাত্রা করবে, বিশ্বব্যাপী আবারও সম্মানিত হবে।

বিশ্বের প্রতিটি দেশের ঈর্ষার কারণ হবো আমরা। আর কখনও জাতি হিসেবে আমরা নিজেদের প্রতারণার শিকার হতে দেবো না।

তিনি বলেন, আমাদের প্রধান লক্ষ্য হবে এমন একটি দেশ গঠন করা, যারা গর্বিত, সমৃদ্ধ ও স্বাধীন।

নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, আমেরিকা দ্রুত আগের চেয়ে আরও মহান, আরও শক্তিশালী ও আরও অনন্য হয়ে উঠবে।

দেশের সাম্প্রতিক ইতিহাস নিয়ে ট্রাম্প বলেন, আমরা আজ এমন এক সময়ে একত্রিত হয়েছি, যখন সরকারব্যবস্থা নিয়ে বিশ্বাসের সংকট চলছে। দীর্ঘদিন ধরে একটি চরমপন্থী ও দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা আমাদের নাগরিকদের কাছ থেকে ক্ষমতা ও সম্পদ কেড়ে নিয়েছে।

এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের অনগ্রসরতা থামল, ঘোষণা দেন ট্রাম্প।

ট্রাম্পের আগে পরিবারের উপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জেডি ভ্যান্স।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্নিনটন, জর্জ ডাব্লিউ বুশ, বারাক ওবামাসহ অনেকেই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ