Sobar Desh | সবার দেশ রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি

প্রকাশিত: ০০:০০, ২৪ নভেম্বর ২০২৬

কটিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, যুবদল নেতা নিহত

কটিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, যুবদল নেতা নিহত
ছবি: সবার দেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে সোহেল মিয়া (৩২) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর ভাট্টা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল মিয়া উত্তর ভাট্টা গ্রামের বাসিন্দা। তিনি করগাঁও ইউনিয়ন যুবদলের দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল মিয়ার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিলো। শনিবার রাত ৯টার দিকে এ বিরোধের জের ধরে দুই পরিবারের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় শ্বশুরবাড়ির পক্ষের এক ব্যক্তি সোহেল মিয়াকে এককাঠিয়া দিয়ে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোহেল মিয়ার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যেও এ ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কটিয়াদী উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম সেতু বলেন, নিহত সোহেল মিয়া করগাঁও ইউনিয়ন যুবদলের দফততর সম্পাদক ছিলেন। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।

কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত সোহেলের সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের জমির সীমানা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। ঘটনার তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতার এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেলো ৩ যুবকের, আহত ২
অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা
হাসিনা সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেফতার: বিজিবি
আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে আজ এনসিপির মোটরসাইকেল র‍্যালি
বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে টহল
বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারেন মুসলিমরা
গোপালগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩, আহত ২০
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
বিএনপির মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলা-গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫
কটিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, যুবদল নেতা নিহত
গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান ড. ইউনূসের
ফ্যাসিস্টবিরোধী ঐক্যে পাশে থাকবে এনসিপি: নাহিদ
এনসিপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সংলাপ, জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
‘সাপকে বিশ্বাস করা যায়, আ.লীগকে নয়’— ভাইরাল খালেদা জিয়ার বক্তব্য
হজের নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি, আলোচনায় জুলাই সনদ
সরকারের নির্লিপ্ততায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হচ্ছে: নাহিদ