Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৮, ২২ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:০৯, ২২ নভেম্বর ২০২৬

মাইকে ‘ডাকাত’ ঘোষণা

ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় যুবলীগের হামলা, মোটরসাইকেলে আগুন

ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় যুবলীগের হামলা, মোটরসাইকেলে আগুন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে মাইকে ‘ডাকাত পড়েছে’ ঘোষণা দিয়ে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। এ হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন স্থানীয় বিএনপি ও যুবদল নেতারা। হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন। এ সময় পাঁচটির বেশি মোটরসাইকেল ভাঙচুর ও কয়েকটিতে আগুন দেয়া হয়।

শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিফায়েত নগর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বিকেলে ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি কিফায়েত নগর এলাকায় পৌঁছালে মাইকে এলাকায় ডাকাত পড়েছে বলে ঘোষণা দেয়া হয়। এরপর স্থানীয় যুবলীগের কয়েকজন নেতা-কর্মী অতর্কিতে শোভাযাত্রায় হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

হামলায় যুবদল ও ছাত্রদলের অন্তত ছয়জন নেতা-কর্মী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলার সময় শোভাযাত্রায় অংশ নেয়া মোটরসাইকেলগুলোতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম গণমাধ্যমকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা অতর্কিতে হামলা চালিয়ে তাদের ছয় থেকে সাতজন নেতা-কর্মীকে আহত করেছেন। হামলাকারীরা অন্তত চারটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন। এ ছাড়া বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, এলাকায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়েছে। হামলার পর অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

ওসি আরও বলেন, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার এবং ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কিয়ারা নন, শাকিবের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী
ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী
মেধাবীরাই আগামীর দেশ-জাতির নেতৃত্ব দেবে: ডা. তাহের
জেন-জি প্রজন্ম আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি
তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় যুবলীগের হামলা, মোটরসাইকেলে আগুন
চিকিৎসার অভাবে প্রাণ গেলো গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের
সোনার ভরি দুই লাখ টাকার নিচে
সাগরে ফেলে দেয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮
নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার ভিডিও পুরোনো ও এআই-নির্মিত: পুলিশ
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা মিয়ানমারের
স্বাস্থ্য খাতে প্রায় ১০ হাজার নিয়োগের পরিকল্পনা
জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে ভুল স্বীকার করতে হবে: নাসীরুদ্দিন পাটওয়ারী
সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ৪১
পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা
৮১ বছর বয়সে বুকার জয়, ইতিহাস গড়লেন জন হ্যারিসন
শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, দাবি চতুর্থ স্টেজে
সশস্ত্র বাহিনী দিবস: শহীদদের স্মরণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
জঙ্গি আ.লীগের বিরুদ্ধে ‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তহীন