Sobar Desh | সবার দেশ

প্রকাশিত: ০৭:৩২, ৩০ এপ্রিল ২০২৬

১০৩৫ কর্মী নেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড

১০৩৫ কর্মী নেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড
ফাইল ছবি

‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদে ১০৩৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)। 

আগ্রহী প্রার্থীরা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এসএসসি অথবা সমমান পাশ হতে হবে। আবেদন ফি ২০০ টাকা।

এক নজরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

কেবলমাত্র শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষায় ডাকা হবে।

শারীরিক পরীক্ষার তারিখ: ১৯ মে ২০২৬ তারিখ সকাল ৯টা

আবেদন পদ্ধতি: সরাসরি

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: পুরুষ

কর্মস্থল: যে কোনও জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে

বয়স: ১৯ মে ২০২৬ তারিখ ১৮-২১ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ২০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার/ক্রসড পোস্টাল অর্ডার আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আবেদনকারীকে নিজ জেলার পার্শ্বে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদনপত্র ও চাহিত কাগজপত্রসহ উপস্থিত হতে হবে।

আবেদন ফি: সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার এর অনুকূলে ২০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার/ক্রসড পোস্টাল অর্ডার করতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী