Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৬:৪৫, ৭ মে ২০২৬

জনবল নিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স 

জনবল নিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স 
ছবি: সংগৃহীত

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিজনেস অ্যানালিস্ট বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নেয়া হবে। ৫ মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে আগামী ২০ মে পর্যন্ত। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগের সংক্ষিপ্ত তথ্য

প্রতিষ্ঠান: ইউএস-বাংলা এয়ারলাইন্স

পদের নাম: এক্সিকিউটিভ

বিভাগ: বিজনেস অ্যানালিস্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম

কর্মস্থল: ঢাকা  

যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীদের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বিজনেস প্রসেস ম্যাপিং ও রিকোয়ারমেন্ট গ্যাদারিংয়ে দক্ষতা থাকতে হবে। প্রার্থীদের ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে, তবে নবীনরাও আবেদন করতে পারবেন।

বেতন ও সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীদের জন্য বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া থাকছে—

  • সপ্তাহে ২ দিন ছুটি
  • দুপুরের খাবারের সুবিধা
  • বছরে ইনক্রিমেন্ট
  • দুটি উৎসব বোনাস
  • স্বাস্থ্য বিমা
  • কোম্পানির নীতিমালা অনুযায়ী বিনামূল্যে বিমান টিকিট

আবেদন প্রক্রিয়া

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২০ মে ২০২৬

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ