Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৭, ৫ মে ২০২৬

পিএসসিতে নিয়োগ, আবেদন শেষ ১১ মে

পিএসসিতে নিয়োগ, আবেদন শেষ ১১ মে
ফাইল ছবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩টি ক্যাটাগরিতে মোট ৯০ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ মে ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কম্পিউটার অপারেটর পদে ৬ জন, প্রশিক্ষণ সহকারী ১ জন এবং সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে ১২ জন নিয়োগ দেয়া হবে।

এ ছাড়া হিসাব সহকারী পদে ৫ জন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৩ জন, কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৫ জন এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে ১ জন নেয়া হবে।

অন্যদিকে অভ্যর্থনাকারী ১ জন, টেলিফোন অপারেটর ২ জন এবং গাড়িচালক পদে ৫ জন নিয়োগ দেয়া হবে। এছাড়া অফিস সহায়ক পদে ৩৬ জন, নিরাপত্তাপ্রহরী ১ জন এবং পরিচ্ছন্নতাকর্মী পদে ২ জন নেয়া হবে।

পদভেদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতক বা সমমান নির্ধারণ করা হয়েছে। কয়েকটি পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।

আবেদন করতে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন ফরম পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত আকারের ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদনের শেষ সময় আগামী ১১ মে ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

সূত্র: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) নিয়োগ বিজ্ঞপ্তি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী