Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:০৮, ১৯ নভেম্বর ২০২৬

আমাজনের বন থেকে খাবার চাইতে লোকালয়ে ২০ আদিবাসী

আমাজনের বন থেকে খাবার চাইতে লোকালয়ে ২০ আদিবাসী
ছবিঃ সংগৃহীত

ব্রাজিলের আমাজন রেইনফরেস্টের গভীর অরণ্য থেকে বেরিয়ে লোকালয়ে এসেছেন বিচ্ছিন্ন জনগোষ্ঠী আওয়ার প্রায় ২০ সদস্য। খাবারের সন্ধানে তারা একটি গ্রামে প্রবেশ করেন। গ্রামবাসীদের কাছে মেটে আলু চেয়ে খাবার সংগ্রহের পর আবার বনে ফিরে যান তারা।

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্রাজিলের কয়েকটি সংস্থা এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

বেসরকারি সংস্থা সারভাইভাল ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, গত সোমবার (১৬ নভেম্বর) আওয়া জনগোষ্ঠীর সদস্যরা উত্তর-পূর্বাঞ্চলীয় মারানহাও রাজ্যের আরারিবোইয়া এলাকার একটি গ্রামে আসেন। গ্রামটি মূলত গুয়াজাজারা আদিবাসী জনগোষ্ঠীর বসবাসের এলাকা।

স্থানীয় কমিউনিটি নেতারা জানান, গ্রামবাসীরা তাদের খাবার দেন। আওয়া জনগোষ্ঠীর সদস্যরা মেটে আলু চেয়েছিলেন। খাবার সংগ্রহের পর তারা আবার নিজেদের আবাসস্থল বনের ভেতরে ফিরে যান।

আওয়া জনগোষ্ঠীর মানুষ সাধারণত শিকার এবং বনের ফলমূল সংগ্রহ করে জীবন ধারণ করেন। তবে সাম্প্রতিক সময়ে অবৈধ কাঠুরে, শিকারি ও গবাদিপশুর খামারিদের অনুপ্রবেশে তাদের জীবনযাপন কঠিন হয়ে উঠেছে।

গ্রামবাসীদের ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেছে সারভাইভাল ইন্টারন্যাশনাল। এতে বনের কিনারায় নারী, পুরুষ ও শিশুদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের গলায় মালা এবং কয়েকজন পুরুষের হাতে ধনুক ও লম্বা তীর ছিল।

এদিকে দলটির কয়েকজন সদস্যের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কোয়াপিমা নামের একটি আদিবাসী সংগঠন। তাদের দাবি, কয়েকজনের শরীরে অপুষ্টি ও অতিরিক্ত শীর্ণতার লক্ষণ দেখা গেছে।

সংগঠনটি আরও জানিয়েছে, বিচ্ছিন্ন জনগোষ্ঠীর মানুষের বাইরের মানুষের সংস্পর্শে আসা ঝুঁকিপূর্ণ। কারণ, সাধারণ অনেক রোগের বিরুদ্ধেও তাদের শরীরে পর্যাপ্ত রোগ প্রতিরোধক্ষমতা নেই। ফলে সামান্য সংস্পর্শ থেকেও সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

ব্রাজিলের আদিবাসীবিষয়ক সরকারি সংস্থা ফুনাই জানিয়েছে, তারা ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাদের একটি কারিগরি দল ওই জনগোষ্ঠীর সদস্যদের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করছে।

সারভাইভাল ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, বিশ্বের ১০টি দেশে এ ধরনের প্রায় ১৯৬টি বিচ্ছিন্ন জনগোষ্ঠী ও দলের সন্ধান পাওয়া গেছে। এসব জনগোষ্ঠীর ৯০ শতাংশের বেশি আমাজন রেইনফরেস্টে বসবাস করে। এ ছাড়া ইন্দোনেশিয়া ও ভারতেও এমন জনগোষ্ঠীর অস্তিত্ব রয়েছে।

বন উজাড়, অবৈধ শিকার এবং বহিরাগতদের অনুপ্রবেশের কারণে এসব জনগোষ্ঠীর জীবন ও অস্তিত্ব ক্রমেই হুমকির মুখে পড়ছে।

সবার দেশ/এফও 
 

শীর্ষ সংবাদ:

আমাজনের বন থেকে খাবার চাইতে লোকালয়ে ২০ আদিবাসী
দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা করছে অপশক্তি: স্পিকার
আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: জামায়াত আমির
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে জঙ্গি ছাত্রলীগের মহড়া
শামীম ওসমানের বাড়িতে আগুন
৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক
খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, মুছে ফেলা হলো ‘টুঙ্গিপাড়া’ নাম
এক ফ্রেমে তিন দেশের সুন্দরী, আলোচনায় মাহি
আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
ফুলবাড়ীতে মাচা পদ্ধতিতে আগাম শিম চাষে ভালো ফলন
যশোর গদখালীতে ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা
নড়াইলে বিএনপির মিছিলে জঙ্গি আওয়ামী লীগের হামলা, নিহত ২
একই মঞ্চে ট্রাম্প, পুতিন ও শি—নতুন ইতিহাস