Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২২, ১৯ নভেম্বর ২০২৬

আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা

আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষ হত্যার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ক্ষমা চাওয়া প্রসঙ্গে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, তারা ক্ষমা চাইবে কি না জানি না, তবে আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

টকশোতে জাতীয় সংলাপের প্রয়োজনীয়তা এবং সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন রুমিন ফারহানা। তিনি বলেন, আওয়ামী লীগকে বাইরে রেখে আলোচনা হতে পারে, তবে সেটিকে জাতীয় সংলাপ বলা যাবে না।

তার দাবি, দেশে আওয়ামী লীগের উল্লেখযোগ্যসংখ্যক সমর্থক রয়েছেন। এ বিপুলসংখ্যক মানুষকে আলোচনার বাইরে রেখে জাতীয় সংলাপের উদ্যোগ সফল হতে পারে না।

আওয়ামী লীগকে আলোচনার টেবিলে আনার বিষয়ে তিনি বলেন, আপনি তাদের আলোচনার টেবিলে আনুন। ন্যায়বিচার নিশ্চিত করুন।

দলটির অপরাধ স্বীকার ও অনুশোচনার বিষয়ে প্রশ্ন করা হলে রুমিন ফারহানা বলেন,

আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না, তা তিনি জানেন না। তবে তিনি আওয়ামী লীগের অবস্থানে থাকলে ক্ষমা চাইতেন না। তার বক্তব্য, নিজেদের চেয়ে ভালো শাসন অন্য কেউ দিতে পারলে তবেই ক্ষমা চাওয়ার প্রশ্ন আসতো।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন এ সংসদ সদস্য। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে অপেক্ষা করা ছাড়া রাজনীতিবিদদের সামনে আর কোনও বিকল্প নেই। সামনের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত ও কুয়াশাচ্ছন্ন। আগামী জানুয়ারির মধ্যে অনেক বিষয় পরিষ্কার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব ও বিভাজন নিয়েও উদ্বেগ জানান রুমিন ফারহানা। তার মতে, রাজনৈতিক মত ও পথের ভিন্নতার কারণে সমাজে বিভক্তি ও সহিংসতা বাড়ছে। রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যও কমে গেছে।

তিনি বলেন, রাজনীতিবিদদের মধ্যে এমন দূরত্ব তৈরি হয়েছে যে, একজন আরেকজনের সঙ্গে বসে চা পান করা তো দূরের কথা, অনেকে পরস্পরের দিকে তাকাতেও চান না। এ ধরনের পরিস্থিতি দেশের রাজনীতিকে ইতিবাচক দিকে নিয়ে যাবে না।

রাজনৈতিক বিভাজন কমাতে দলগুলোর মধ্যে আলোচনা, পারস্পরিক যোগাযোগ ও সহনশীলতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যে মসজিদ থেকে বাংলাদেশে ইসলাম প্রচার শুরু
প্রতিযোগিতা কমিশনে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর
আমাজনের বন থেকে খাবার চাইতে লোকালয়ে ২০ আদিবাসী
দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা করছে অপশক্তি: স্পিকার
আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: জামায়াত আমির
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে জঙ্গি ছাত্রলীগের মহড়া
শামীম ওসমানের বাড়িতে আগুন
৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক
খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, মুছে ফেলা হলো ‘টুঙ্গিপাড়া’ নাম
এক ফ্রেমে তিন দেশের সুন্দরী, আলোচনায় মাহি
আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
ফুলবাড়ীতে মাচা পদ্ধতিতে আগাম শিম চাষে ভালো ফলন
যশোর গদখালীতে ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা
নড়াইলে বিএনপির মিছিলে জঙ্গি আওয়ামী লীগের হামলা, নিহত ২
একই মঞ্চে ট্রাম্প, পুতিন ও শি—নতুন ইতিহাস