Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩২, ২৭ জুলাই ২০২৫

আপডেট: ০০:৩৩, ২৭ জুলাই ২০২৫

প্রেসক্লাবে ১০ দিনব্যাপী ‘হাসিনার দুঃশাসনের চিত্র প্রদর্শনী’

প্রেসক্লাবে ১০ দিনব্যাপী ‘হাসিনার দুঃশাসনের চিত্র প্রদর্শনী’
ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ‘হাসিনার দুঃশাসনের চিত্র প্রদর্শনী’। শুক্রবার (২৫ জুলাই) রাত থেকে প্রদর্শনীটি উন্মুক্ত করা হয়, যা চলবে আগামী ৬ আগস্ট পর্যন্ত।

প্রদর্শনীতে ফ্যাসিবাদী শাসনের ১৬ বছরের নানা দিক তুলে ধরা হয়েছে। রক্তরাঙা জুলাইয়ের ইতিহাস, নিরাপদ সড়ক আন্দোলনে শিক্ষার্থীদের ওপর নির্বিচার হামলা, সীমান্ত হত্যাকাণ্ড, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতায় আলেমদের হত্যার ঘটনা বিশেষভাবে স্থান পেয়েছে।

এছাড়া প্রদর্শনীতে আয়না ঘরের টর্চার সেলে নির্যাতন, রাজনৈতিক কর্মীদের গুম, খুন, ধর্ষণ, জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আলেম হত্যা, ২০১৩ সালের শাপলা চত্বরে ‘অপারেশন ব্ল্যাক আউট’ নামে গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড এবং ২০০৬ সালে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা—এসব ঘটনার চিত্রও ফুটিয়ে তোলা হয়েছে।

আয়োজকরা জানান, ইনকিলাব মঞ্চ ও জুলাই ঐক্যের যৌথ আয়োজনে এই প্রদর্শনীর মাধ্যমে জনগণকে অতীতের দুঃশাসনের বিরুদ্ধে সচেতন ও ঐক্যবদ্ধ করার বার্তা দেয়া হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা