Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৮, ১০ জানুয়ারি ২০২৫

ঢাকা মেডিকেলের মর্গে সন্ধান মিলেছে 

জুলাই বিপ্লবের ৬ শহীদের বেওয়ারিশ লাশ

জুলাই বিপ্লবের ৬ শহীদের বেওয়ারিশ লাশ
ছবি: সবার দেশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আরও ছয় বেওয়ারিশ লাশের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে জুলাই গণ-অভুত্থ্যান বিষয়ক বিশেষ সেল। শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, নিজেদের অনুসন্ধানে ঢাকা মেডিকেলে গণ-অভ্যুত্থানে শহীদ অশনাক্ত ৬টি লাশ আছে বলে জানতে পারে জুলাই গণ-অভুত্থ্যান বিষয়ক বিশেষ সেল।

তারা আরও জানান, সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য শাহবাগ থানায় যায়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর ছয়টি লাশ এখনও হিমাগারে থাকার তথ্য নিশ্চিত করেন। লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মর্গে আছে বলে জানান তিনি।

মর্গে থাকা মরদেহের মধ্যে রয়েছে অজ্ঞাতনামা পুরুষ (২০), অজ্ঞাতনামা পুরুষ (২৫), অজ্ঞাতনামা পুরুষ (২২), অজ্ঞাতনামা মহিলা (৩২), অজ্ঞাতনামা পুরুষ (৩০) ও এনামুল (২৫)।

বক্তারা বলেন, লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তে ৫ জনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ‘আঘাতজনিত’। একজনের (এনামুল) মৃত্যুর কারণ হিসেবে ‘ডিজিস্ট ওপর থেকে নিচে পড়ে মৃত্যু লেখা হয়েছে’।

জুলাই গণ-অভুত্থ্যান বিষয়ক বিশেষ সেলের নেতারা জানান, লাশগুলোর ডিএনএ ও পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এ মুহূর্তে লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে।

কারও পরিবারের সদস্য মিসিং থাকলে ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন জুলাই গণ-অভুত্থ্যান বিষয়ক বিশেষ সেলের নেতারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা