Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৯, ২ নভেম্বর ২০২৬

দাম বাড়লো এলপিজির, ১২ কেজি ২০৬০ টাকা

দাম বাড়লো এলপিজির, ১২ কেজি ২০৬০ টাকা
ফাইল ছবি

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এবার ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে রান্নার গ্যাসের খরচ আরও বাড়লো সাধারণ ভোক্তাদের।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন দাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে বিইআরসি। ঘোষিত নতুন দর আজ রাত ৮টা থেকে কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আগের ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা করা হয়েছে। অর্থাৎ এক মাসের ব্যবধানে আবারও বাড়ল রান্নার কাজে বহুল ব্যবহৃত এ জ্বালানির দাম।

এর আগে গত অক্টোবর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিলো বিইআরসি। তখন থেকেই নির্ধারিত দরের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগ উঠছিলো। রাজধানীর বিভিন্ন এলাকায় অক্টোবর মাসে ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

নতুন করে দাম বাড়ানোর ফলে নির্ধারিত মূল্য ও বাজারের প্রকৃত বিক্রয়মূল্যের ব্যবধান আরও বাড়ার আশঙ্কা করছেন ভোক্তারা। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর রান্নার ব্যয় নিয়ে নতুন করে চাপ তৈরি হতে পারে।

বিইআরসি নির্ধারিত দরে বাজারে এলপিজি সরবরাহ ও বিক্রি নিশ্চিত করা কতটা সম্ভব হবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ, আগের মাসে দাম নির্ধারণের পরও রাজধানীর বাজারে ঘোষিত মূল্যে সিলিন্ডার পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চোখ বেঁধে জামায়াতের বিষয়ে প্রশ্ন করলা কেনো?: মেজর (অব.) আখতার
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল সীতাকুণ্ড, মহাসড়ক-রেললাইন অবরোধ
পুলিশকে পিটিয়ে জখম করলো আওয়ামী সন্ত্রাসীরা
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ
জার্মানিতে জেন-জি বিক্ষোভ ঘিরে সহিংসতা, আটক ৩০
২০২৭ সালে ২৯ দিনের ছুটি, ৭ দিন শুক্র-শনি
প্রধানমন্ত্রীর বিমানে বারবার ত্রুটি, তদন্তের নির্দেশ
নতুন লুকে তিশা, সফল ইভেন্ট শেষ
‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ক্লোজড ২ পুলিশ
বিশ্ববাজারে তেলের দামের ব্যাপক পতন
জ্বালানি খাতের ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানো হয়েছে: জামায়াত
ডিএসসিসিতে ই-রিকশা নিবন্ধন শুরু আজ
ভারতে নামাজঘর ভাঙলো হিন্দু মৌলবাদীরা
গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪ হাজার আসামি, গ্রেফতার ৩০
জমি দখল ও চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
দাম বাড়লো এলপিজির, ১২ কেজি ২০৬০ টাকা
তাহসিফ হত্যাকাণ্ড তদন্তে রহস্যময় গোলকধাঁধা