Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০০, ২ এপ্রিল ২০২৬

এলপিজিতে ‘দাম বিস্ফোরণ’: ১২ কেজি ১৭২৮ টাকা

এলপিজিতে ‘দাম বিস্ফোরণ’: ১২ কেজি ১৭২৮ টাকা
ফাইল ছবি

দেশের ভোক্তাপর্যায়ে আবারও বড় ধাক্কা দিলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বাজার। চলতি এপ্রিল মাসের জন্য ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭২৮ টাকা। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

এদিন বিকেলে এক সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কমিশন জানায়, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করেই দেশে এলপিজির এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এলপিজি মূলত প্রোপেন ও বিউটেন গ্যাসের সমন্বয়ে তৈরি হয়, যা বাংলাদেশে আমদানি নির্ভর। প্রতি মাসে এ দুই উপাদানের আন্তর্জাতিক মূল্য নির্ধারণ করে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো, যা ‘সৌদি কার্গো প্রাইস’ বা সিপি নামে পরিচিত। এ সিপিকেই ভিত্তি ধরে দেশে এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি।

কমিশন আরও জানায়, আমদানিকারক কোম্পানিগুলোর চালানমূল্য এবং মাসজুড়ে ডলারের গড় বিনিময় হার হিসাব করে চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হয়। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেই তার সরাসরি প্রভাব পড়ে দেশের এলপিজি বাজারে।

বিশ্লেষকরা বলছেন, এক মাসে এত বড় মূল্যবৃদ্ধি সাধারণ ভোক্তাদের জন্য নতুন করে চাপ তৈরি করবে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের রান্নার খরচ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য