Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১৪, ১৬ এপ্রিল ২০২৬

ইকবাল সোবহান চৌধুরীকে বিমানবন্দরে আটকালো পুলিশ

ইকবাল সোবহান চৌধুরীকে বিমানবন্দরে আটকালো পুলিশ
ফাইল ছবি

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে। 

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ইমিগ্রেশন পুলিশ তাকে সৌদি এয়ারলাইনসের জেদ্দাগামী ফ্লাইটে উঠতে বাধা দেয়।

বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সৌদি এয়ারলাইনসের এসভি-৮০৯ ফ্লাইটে তার জেদ্দায় যাওয়ার কথা ছিলো। নির্ধারিত সময় অনুযায়ী বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে কর্মকর্তারা তার পাসপোর্ট যাচাইয়ের সময় স্টপলিস্টে নাম দেখতে পান। এরপর তাকে অফলোড করে যাত্রা বাতিল করা হয়।

সূত্র আরও জানায়, ইকবাল সোবহান চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দায়ের হওয়া একাধিক মামলার আসামি। এসব মামলার প্রেক্ষিতে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় তাকে দেশত্যাগের অনুমতি দেয়া হয়নি।

দুপুর ২টা ১০ মিনিটে তাকে আনুষ্ঠানিকভাবে ফ্লাইট থেকে নামিয়ে ইমিগ্রেশন পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে তিনি বিমানবন্দর ত্যাগ করে বাসায় ফিরে যান।

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে, কারণ সাম্প্রতিক সময়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বিদেশযাত্রা রোধে ইমিগ্রেশন নজরদারি আরও কঠোর করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ