Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২০, ১৮ আগস্ট ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায়

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী গ্রেফতার

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী গ্রেফতার
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৭ আগষ্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলার আসামি হিসেবে নাসির উদ্দীনকে গ্রেফতার দেখানো হয়েছে।

ডিবি সূত্র জানায়, আন্দোলনের সময় সংঘর্ষে নিহত এক ছাত্রনেতার পরিবারের পক্ষ থেকে এ মামলা করা হয়েছিলো। তদন্তের অগ্রগতির ভিত্তিতে নাসির উদ্দীনের সংশ্লিষ্টতার প্রমাণ মেলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ সোমবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হতে পারে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে মাই টিভির চেয়ারম্যান গ্রেফতারের খবরে চ্যানেলের কর্মীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে এখনও টেলিভিশনটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুলিশ বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষে দায়ীদের আইনের আওতায় আনা হবে, যে-ই হোক না কেন। তদন্ত সাপেক্ষে অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ