Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৪:১৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

দেশে আবারও ভূমিকম্প অনূভুত

দেশে আবারও ভূমিকম্প অনূভুত
ছবি: সংগৃহীত

জুমার নামাজের পরপরই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি দুপুর ১টা ৫২ মিনিটে এ কম্পন অনুভূত হয়। আকস্মিক এ ঘটনায় আতঙ্কিত হয়ে অনেকেই বাসাবাড়ি ও বহুতল ভবন থেকে দ্রুত রাস্তায় নেমে আসেন।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল আসাম ও মেঘালয় সীমান্তবর্তী এলাকা। ভূপৃষ্ঠ থেকে কম্পনের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। অগভীর হওয়ায় এর তীব্রতা বেশি অনুভূত হয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ২৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

প্রাথমিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঢাকা ছাড়াও সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়েছে।

এর আগে গত বুধবার রাতে ৫ দশমিক ১ মাত্রার এবং বৃহস্পতিবার দুপুরে ৪ দশমিক ৬ মাত্রার দুটি পৃথক ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশ। ১৩ ঘণ্টার ব্যবধানে দুই দফা কম্পনের পর আজ আবারও বড় মাত্রার ভূমিকম্পে জনমনে দুর্যোগ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় সংশ্লিষ্টরা ভবন নির্মাণে বিধিমালা মেনে চলা এবং দুর্যোগ প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ