Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫১, ২৭ নভেম্বর ২০২৫

রাজধানীতে আবারও ভূমিকম্প, উদ্বিগ্ন নগরবাসী

রাজধানীতে আবারও ভূমিকম্প, উদ্বিগ্ন নগরবাসী
প্রতীকি ছবি

রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। পাঁচ দিনের ব্যবধানেই দ্বিতীয় দফায় এই কম্পন স্বস্তির চেয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে নগরবাসীর মনে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে হালকা কম্পন অনুভূত হয়, যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিলো বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বলেন, বিকেলে ঢাকায় স্বল্পমাত্রার ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল ছিলো নরসিংদীর ঘোড়াশাল এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা রেকর্ড করা হয় ৩ দশমিক ৬। তিনি আরও জানান, ভূমিকম্পের মাত্রা ও উৎস নিশ্চিত করতে কেন্দ্র পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে।

ভারতের জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস)ও ভূমিকম্পের মাত্রা ৩ দশমিক ৬ বলে জানিয়েছে। অপরদিকে, ভূমিকম্পের কেন্দ্রস্থলটির গভীরতা ছিলো ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার নিচে। স্বল্পমাত্রার হলেও একের পর এক কম্পনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে সতর্কতা ও উদ্বেগ তৈরি হয়েছে।

গত ২২ ও ২৩ নভেম্বর দুই দিনের ব্যবধানে ঢাকা ও আশপাশের এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে তিনটির উৎস ছিলো নরসিংদী এবং একটি কেন্দ্র ছিলো ঢাকা। একটিতে কম্পন রেকর্ড হয় ২১ নভেম্বর এবং বাকি তিনটি ঘটে ২২ নভেম্বর শনিবার।

ক্রমাগত ভূমিকম্প পরিস্থিতি নতুন করে ভূ-গঠনগত উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে কি না—এ নিয়ে বিশেষজ্ঞ মহলে আলোচনা বাড়ছে। সতর্কতার পাশাপাশি সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তাও গুরুত্ব পাচ্ছে।

এ নিয়ে পরবর্তী কম্পন পরিস্থিতির আপডেট জানাতে আবহাওয়া অধিদপ্তর পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ