Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৯, ২৭ নভেম্বর ২০২৫

টেকনাফে হালকা কম্পন অনুভূত

মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প

মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে মাঝরাতে সৃষ্ট ভূমিকম্পে কক্সবাজারের টেকনাফে হালকা কম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ উপকূল থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের উৎপত্তি হয়। রিখটার স্কেলে এর মাত্রা রেকর্ড হয় ৪।

ভূকম্পন পর্যবেক্ষণকারী বৈশ্বিক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায়, টেকনাফ এলাকায় অনুভূত কম্পন ছিলো খুবই ক্ষীণ, ফলে অনেকেই তা টের পাননি। উৎপত্তিস্থলের সুনির্দিষ্ট গভীরতা তারা নিশ্চিত করতে না পারলেও আন্তর্জাতিক ভূকম্পন সংস্থা ইএমএসসি জানিয়েছে, এটি পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

সাম্প্রতিক সময়ে দেশে ভূমিকম্পের ঘনঘটায় জনমনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর মাত্র কয়েকদিন আগেই, গত শুক্রবার রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী সে ভূমিকম্পে জনজীবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকে ভবন থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। নরসিংদীকে কেন্দ্র করে উৎপত্তি হওয়া সে কম্পনে সারাদেশে অন্তত ১০ জনের মৃত্যু এবং কয়েকশ মানুষ আহত হন।

ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগর ও পার্বত্য অঞ্চলের সক্রিয় ফল্টলাইন যেকোনো সময় বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি তৈরি করতে পারে। সাম্প্রতিক দুটি কম্পনকে সতর্ক সংকেত হিসেবে দেখছেন তারা। ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণ ও প্রস্তুতি জোরদারে এখনই উদ্যোগ নেয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ